Monday, March 16, 2026

দিঘা বা মন্দারমনি, গেলেই আপনার সব তথ্য পুলিশের কাছে

Date:

Share post:

অপরাধপ্রবণতায় দেশের বেশিরভাগ রাজ্যের থেকে অনেক ভালো অবস্থানে বাংলা। দেশের সবথেকে নিরাপদ শহরের তকমা কলকাতার সঙ্গে জুড়ে যাওয়ার পর রাজ্যের বিশেষ বিশেষ শহরগুলিতে অপরাধপ্রবণতা ঠেকানোর ব্যাপারেও পদক্ষেপ রাজ্য সরকারের। সমুদ্র শহরগুলিতে পর্যটকদের নিরাপত্তার জন্য এবার পূর্ব মেদিনীপুরে চালু হল ‘অতিথি’ পোর্টাল।

দিঘা, মন্দারমনি, তাজপুর প্রভৃতি রাজ্যের সমুদ্র শহরে পর্যটকের মরশুম ছাড়াও এখন সারাবছর বেশ ভিড় থাকে। সেই সঙ্গে বেড়েছে অপরাধের সংখ্যাও। অপরাধ নিয়ন্ত্রণে এবার নতুন উদ্যোগ পুলিশের এই অতিথি পোর্টাল। এর মাধ্যমে বিভিন্ন হোটেল রিসর্টে আসা সব পর্যটকের পরিচয় সংক্রান্ত সব নথি জমা রাখা হবে জেলা পুলিশের কাছে।

এখন থেকে সমুদ্র শহরগুলির হোটেল বা রেসিডেন্সিয়াল ক্ষেত্রগুলি যাকেই থাকতে দেবে তাঁদের যথাযথ পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক। শুধু তাই-ই না। সেই পরিচয়পত্র জমা নিয়ে আপলোড করতে হবে অতিথি পোর্টালে। অনলাইন বুকিংয়ের জন্যও পরিচয়পত্র না থাকলে বুকিং হবে না। হোটেল কর্তৃপক্ষকেও সেই বুকিংয়ের সব তথ্য তুলে দিতে হবে অতিথি পোর্টালে। আর এভাবেই সব তথ্য তুলে রাখা থাকবে জেলা পুলিশের কাছে। শনিবার উদ্বোধন হয়ে গেল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এই পোর্টাল।


spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...