Tuesday, June 23, 2026

ফের লাইনচ্যুত মালগাড়ি! চূড়ান্ত হ.য়রানি যাত্রীদের, কারণ নিয়ে ধোঁ.য়াশা

Date:

Share post:

ফের লাইনচ্যুত (Derailed) মালগাড়ি (Goods Train)। ঘটনার জেরে চরম দুর্ভোগ নিত্যযাত্রীদের। শুক্রবার গভীর রাতে পূর্ব মেদিনীপুরের তমলুকের (Tamluk) নন্দাইগাজন রেল স্টেশনের কাছে আচমকাই লাইনচ্যুত (Derailed) হয়ে যায় একটি মালগাড়ি। ঘটনার জেরে ব্যহত হয় ট্রেন চলাচল। সকাল সকাল কাজে বেরিয়ে চরম হয়রানির শিকার যাত্রীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যে মালগাড়িটিকে রেল লাইন থেকে সরিয়ে পরিষেবা স্বাভাবিক করেছে রেল কর্তৃপক্ষ। এদিকে আচমকা এই বিপত্তির কারণে, দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, এই ঘটনার জেরে শনিবার হাওড়ার একাধিক আপ এবং ডাউন ট্রেন বাতিল করা হয়েছে।

খড়্গপুর-হাওড়া শাখায় প্রতিদিন প্রচুর মানুষ ট্রেনে যাতায়াত করেন। সাত সকালে এই বিপত্তির কারণে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। তবে আচমকা কীভাবে এই বিপত্তি ঘটল, সেই বিষয়টি এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে দুর্ঘটনার খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান রেল কর্মী ও আধিকারিকরা। জোরকদমে মালগাড়িটিকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন তাঁরা। তবে কীভাবে এই বিপত্তি ঘটল, তার কারণ খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা।

রেল সূত্রে খবর, শনিবার হাওড়া-খড়্গপুর শাখায় ছ’টি আপ এবং আটটি ডাউন লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া আপ ট্রেনগুলি হল— ৩৮৭০৩ ও ৩৮৭০৫ হাওড়া-খড়্গপুর লোকাল এবং ৩৮৪০৩, ৩৮৪১১, ৩৮৪০৯ ও ৩৮৪০৫ হাওড়া-পাঁশকুড়া লোকাল। এছাড়াও, ডাউন লাইনে বাতিল হয়েছে ৩৮৭০৮ ও ৩৮৭০৬ খড়্গপুর-হাওড়া লোকাল, ৩৮৩০৬ মেচেদা হাওড়া-লোকাল, ৩৮৭১৪ হাওড়া-খড়্গপুর লোকাল এবং ৩৮৪১২, ৩৮৪২২, ৩৮৪১৮ ও ৩৮৪২৬ পাঁশকুড়া-হাওড়া লোকাল।

 

 

 

 

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...