Saturday, March 14, 2026

অনুপ্রবেশ রুখতে মায়ানমার সীমান্তে কাঁটাতার বসানোর সিদ্ধান্ত কেন্দ্রের

Date:

Share post:

অবাধ অনুপ্রবেশ আর নয়। মায়ানমার থেকে যাতে কেউ বিনা বাধায় ভারতে ঢুকে পড়তে না পারে তার জন্য মিজোরাম-মায়ানমার সীমান্তে কাঁটাতার বসানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। শনিবার একথা জানিয়েছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, গত তিন মাসে ৬০০-এর বেশি মায়ানমার সেনা সীমান্ত পেরিয়ে উত্তর-পূর্বের রাজ্যে আশ্রয় নিয়েছেন। এই ধরণের গতিবিধি রুখতেই এবার পদক্ষেপ স্বরাষ্ট্রমন্ত্রকের।

সম্প্রতি গৃহযুদ্ধে উত্তপ্ত মণিপুর ও মিজোরাম লাগোয়া মায়ানমার। এদিকে নিয়ম অনুযায়ী দুই দেশের আদিবাসীরা ১২ কিলোমিটার পর্যন্ত ভিসা ছাড়া যাতায়াত করতে পারেন। এই নিয়মের জেরেই মায়ানমারের সেনা ও বিদ্রোহীদের অনেকেই সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসছেন। এবিষয়ে পদক্ষেপের জন্য ইতিমধ্যেই কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছে মিজোরাম সরকার। এই অবাধ যাতায়াত রুখতেই এবার সক্রিয় হল কেন্দ্র। এ প্রসঙ্গে এদিন অসমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, “বাংলাদেশ সীমান্তের মতোই নিরাপত্তার চাদরে মুড়বে মায়ানমার সীমান্তও।” শীঘ্রই মায়ানমার সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে সে দেশের আদিবাসীদের ভিসার প্রয়োজন হবে। শেষ হবে ১৯৭০-এর ‘ফ্রি মুভমেন্ট রেজিম’ চুক্তি।

উল্লেখ্য, সেনাকর্তারা মনে করেন মণিপুরে অশান্তির শিকড় রয়েছে আসলে মায়ানমারে। কীভাবে? সেনাকর্তার বক্তব্য, মায়ানমার গৃহযদ্ধের প্রভাব পড়ছে মিজোরাম এবং মণিপুর দুই রাজ্যেই। সংঘর্ষ না থামার দ্বিতীয় কারণ, মেতেই ও কুকি দুই গোষ্ঠীর কাছে রয়েছে প্রচুর হাতিয়ার। মনে করা হচ্ছে, চিন থেকে মায়ানমার হয়ে অস্ত্র ঢুকছে বিদ্রোহীদের হাতে। আবার গত তিন মাসে মায়ানমারের প্রচুর সেনা মিজোরামে ঢুকেছে। গৃহযুদ্ধের ফলে মায়ানমারের সেনার ক্যাম্প দখল করেছে আরাকান আর্মি। এর পরই সেখান থেকে ভারতে ঢুকে পড়ে ৬০০ সেনা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার ভারত মায়ানমার সীমান্ত সিল করতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক।

spot_img

Related articles

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...