Saturday, June 20, 2026

মুক্তি পেল কুণালের পরিকল্পনায় নির্মিত তথ্যচিত্র ‘সীতাকুণ্ড’, ব্যাপক সাড়া সমাজ মাধ্যমে

Date:

Share post:

রামমন্দির নিয়ে যখন এত মাতামাতি গেরুয়া শিবিরের, তখন অবহেলায় পড়ে রয়েছে বিঠুর। উত্তরপ্রদেশের কানপুরের অদূরে রয়েছে সীতাকুণ্ড। প্রচলিত বিশ্বাস, এখানে পাতাল প্রবেশ করেছিলেন সীতা। কেমন আছে বিঠুর? কেনই বা রাম রাজ্যে তাঁর ঠাই হল না? অন্তঃসত্ত্বা স্ত্রীকে গহন অরণ্যে একা ছেড়ে দেওয়া কি প্রকৃত রাজার কাজ? এই প্রশ্ন তুলেই মুক্তি পেল কুণাল ঘোষের (Kunal Ghosh) পরিকল্পনায় নির্মিত তথ্যচিত্র ‘সীতাকুণ্ড’। মুক্তি পাওয়া মাত্রই সমাজমাধ্যমে ব্যাপক সাড়া।

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন নিয়ে মেতে রয়েছে মোদি সরকার। বিষয়টিকে লোকসভা ভোটের আগে গিমিকের পর্যায়ে নিয়ে গিয়েছে BJP। কিন্তু বনবাসে তো একা রাম ছিলেন না, কষ্ট ভোগ করেছিলেন সীতাও। তাঁর অপহরণ নিয়েই তো ‘রামায়ণ’-এর আসল মোড়। কিন্তু অযোধ্যার এই বিপুল সমারোহের মধ্যে সীতা কোথাও নেই। রাম নিয়ে যখন এত কিছু হচ্ছে, তখন সীতার বিষয়টিও সবার জানা উচিত। তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে, সীতার সেই কাহিনি।

কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, “অযোধ্যায় রাম জন্মভূমি নিয়ে এত মাতামাতি। অযোধ্যায় বৈভবের ছড়াছড়ি। অযোধ্যা যদি সত্যি হয়, তাহলে বিঠুরও সত্যি। গোটা দেশের নজর অযোধ্যায়। তাহলে কেন উপেক্ষিত হবে বিঠুর। রাম মন্দির নিয়ে যা চলছে তাতে যত না ভগবানের প্রতি ভক্তি। তার থেকে বেশি রাম নিয়ে পলিটিক্যাল ইভেন্ট চলছে। অযোধ্যার রাম মন্দির নিয়ে আলোচনা হলে, কেন সীতাকে নিয়ে আলোচনা হবে না। বিঠুরে বহু মানুষ আসেন। সেখানে আশ্রম আছে। বৈপরীত্য আছে বলেই এই তথ্যচিত্র প্রকাশ করা হয়েছে।”

ইতিহাস বলছে, কানপুরের কাছে বিঠুরে ছিল গভীর অরণ্য। মহাকাব্য অনুযায়ী, সেখানেই ছিল বাল্মিকীর আশ্রম। কথিত আছে, রাজা রামের আদেশেই ভাই লক্ষ্মণ সেই ঘন জঙ্গলে অন্তঃসত্ত্বা সীতাকে একা ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছিলেন। সীতা কোনওক্রমে পৌঁছন বাল্মিকীর আশ্রমে। ওই আশ্রমেই জন্ম নেয় লব-কুশ। সেখানেই এক কুণ্ড রয়েছে। তৃতীয়বার তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন ওঠার পরে যেখানে না কি সীতা আত্মহনন করেন। কুণাল ঘোষের চিত্রনাট্যে তৈরি ‘সীতাকুণ্ড’ সামাজিক মাধ্যমে পেয়েছে শনিবার। তথ্যচিত্রটির পরিচালনা করেছেন বিদ্যুৎ রায়। প্রায় সম্পূর্ণ তথ্যচিত্রটি কানপুরের কাছেই বিঠুরে ক্যামেরাবন্দি করেছেন দেবস্মিত মুখোপাধ্যায়। ৩৫ মিনিটের তথ্যচিত্রে সীতার যন্ত্রণাময় জীবনের অনেকটাই ফুটে উঠেছে। একইসঙ্গে কেন সীতা আজও উপেক্ষিত- এই তথ্যচিত্র তুলে ধরছে সেই প্রশ্নও।

 

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...