Saturday, April 4, 2026

তৃণমূল সভানেত্রীর সংহতি যাত্রায় সামিল হবে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট

Date:

Share post:

অযোধ্যায় রামমন্দির উদ্বোধন নিয়ে প্রবল গিমিক তৈরি করছে BJP। লাফালাফি চলছে বঙ্গ বিজেপি নেতৃত্বের মধ্যেও। ২২ জানুয়ারি বাংলাজুড়ে সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছেন তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাজরার সংহতি মিছিলে নেতৃত্ব দেবেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট জানিয়ে দিল, রামমন্দির নিয়ে রাজনৈতিক প্রচার নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বধর্ম সমন্বয়ের পথেই হাঁটবে তারা। ব্লকে ব্লকে মিছিল করবে। হাজরার সংহতি মিছিলে পা মেলাবেন পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সম্পাদক তপনকুমার মিশ্র (Tapan Kumar Mishra)।

শনিবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তপনকুমার মিশ্র জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে তাঁরা সংহতি মিছিলে পা মেলাবেন। ২৩টি জেলার প্রত্যেক ব্লকে ভূদেব মণ্ডলি অর্থাৎ জেলা সংগঠনের সদস্যরা মিছিল করবেন। হাজরার সংহতি যাত্রায় সামিল হবেন ভূদেব মণ্ডলির নেতৃত্ব।

লোকসভা ভোটের আগে রামমন্দির নিয়ে যে গেরুয়া শিবির রাজনীতি করছে, সেটা বুঝতে পেরেছেন অনেকেই। সেই কারণে বাংলায় ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে না ভুলে এখন তৃণমূল সভানেত্রীর (Mamata Banerjee) সর্বধর্ম সমন্বয়ের বার্তায় আস্থা রয়েছে সনাতন হিন্দুদেরও।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...