Wednesday, June 24, 2026

চোট সারাতে এবার লন্ডনে শামি : সূত্র

Date:

Share post:

চোট সারাতে লন্ডনে যাচ্ছেন ভারতীয় দলের তারকা বোলার মহম্মদ শামি। বিশ্বকাপের পর থেকেই চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজে ছিলেন না শামি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টেও নেই তিনি। মনে করা হচ্ছিলো তৃতীয় ম্যাচ থেকে ফিরবেন তিনি। তবে সূত্রের খবর, এখনও সুস্থ হতে পারেননি মহম্মদ শামি। লন্ডন যাবেন বিশেষজ্ঞের পরামর্শ নিতে। সঙ্গে যাবেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির স্পোর্টস সায়েন্সের প্রধান নীতীন প্যাটেল।

২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। পাঁচ ম্যাচের সিরিজ খেলবে দুই দল। কিন্তু সেই সিরিজে প্রথম দুই টেস্টে নেই শামি। তবে তৃতীয় টেস্ট থেকে শামিকে পাওয়া যাবে কি না তা পরিষ্কার নয়। আর সূত্রের খবর, শামির চোট নিয়ে চিন্তায় শুধু ভারত নয়, চিন্তায় গুজরাত টাইটান্সও।কারণ দু’মাসের মধ্যেই শুরু হয়ে যাবে আইপিএল। সেখানে শামিকে না পাওয়া গেলে বোলিং বিভাগ কিছুটা দুর্বল হবে গুজরাতের। কিছু দিন আগে শামির ব্যাটিং অনুশীলনের ভিডিও দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এখনও বোলিং করতে দেখা যায়নি শামিকে। তবে সেই অনুশীলন দেখে মনে করা হচ্ছিলো শামি বোধহয় আইপিএলের প্রস্তুতি নিচ্ছেন। তবে এখন যানা যাচ্ছে এখনও সুস্থ হননি শামি। আর সামনেই ট-২০ বিশ্বকাপ। টি-২০ বিশ্বকাপের আগে পুরোদস্তুর সুস্থ হয়ে ফিরে আসতে হলে শামিকে গোড়ালির চোট সারাতেই হবে। আর সেই কারণেই শামিকে লন্ডনে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

আরও পড়ুন- শোয়েবের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সানিয়ার বাবা, কী বললেন তিনি?

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...