Thursday, June 25, 2026

ভোটারদের মধ্যে সচেতনতা প্রচার ও ভোটদানে উৎসাহ প্রদান, কমিশনের পুরস্কার পাচ্ছেন তিন জেলাশাসক

Date:

Share post:

নির্বাচন পরিচালনার সঙ্গে সঙ্গে ভোটারদের মধ্যে সচেতনতা প্রচার ও ভোটদানে উৎসাহ দেওয়ার প্রক্রিয়ার ভাল কাজের সুবাদে রাজ্যের তিন জেলাশাসককে পুরস্কৃত করবে নির্বাচন কমিশন। ২৩টি জেলার মধ্যে তিনটি বিভাগে সেরা হওয়ার নিরিখে ‘স্টেট অ্যাওয়ার্ডস ফর বেস্ট ইলেক্টোরাল’ পুরস্কার দেওয়া হবে। ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবসে রাজ্যস্তরের অনুষ্ঠানে কলকাতার আলিপুরে ভাষাভবন প্রেক্ষাগৃহে ওই সম্মাননা প্রদান করা হবে।

‘ইলেক্টোরাল রোল ক্লিনসিনিং’ অর্থাৎ ভুয়ো ভোটার বাদ দেওয়ার কাজে এই পুরস্কার পাবেন উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক শরদকুমার দ্বিবেদী। ‘ওভারঅল পারফরমেন্স ইন ইলেক্টোরাল রোল ম্যানেজমেন্ট’ অর্থাৎ ইভিএম ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে কার্যকরার কাজে পুরস্কৃত হবেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য। পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দা পুরস্কৃত হচ্ছেন ‘ইনোভেটিভ ক্যাম্পেনস অ্যান্ড সিস্টেমেটিক ভোটারস এডুকেশন এন্ড ইলেক্টোরাল পার্টিসিপেশন’ অর্থাৎ ভোটারদেরকে বুথমুখী করতে উদ্ভাবনী ভাবনাকে তুলে আনা। যার মাধ্যমে ভোটাররা সহজেই ভোটদানে হাজির হন।

আরও পড়ুন- সংস্থার অনুষ্ঠানে স্টান্টবাজি! ক্রেন থেকে পড়ে প্রা.ণ গেল ভিসটেক্স এশিয়ার সিইও-র

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...