Friday, June 26, 2026

রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আগের সন্ধেয় এক্স হ্যান্ডেলে তীব্র আক্রমণাক্ত পোস্ট অভিষেকের

Date:

Share post:

রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আগের সন্ধেয় নাম না করে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে (X Handle) লিখলেন, নিরপরাধ মানুষের শবের উপর, ঘৃণা আর হিংসার বিনিময় তৈরি উপাসনকে আমার ধর্ম মান্যতা দিতে শেখায় না।

অভিষেক লেখেন,
“আমার ধর্ম আমাকে কোনও উপাসনালয় তা মন্দির, মসজিদ, গির্জা বা গুরুদ্বারই যাই হোক না কেন- তাকে মান্যতা দিতে বা বর্জন করতে শেখায়নি, যা ঘৃণা, হিংসা এবং নিরপরাধদের মৃতদেহের উপর নির্মিত হয়েছে। ব্যাস!”

মসজিদ ভাঙা। তার জেরে দেশের পরিস্থিতি। তিরিশ বছর ধরে মন্দির নির্মাণের স্থান নিয়ে গোলমাল। তার পরে সুপ্রিম কোর্টের নির্দেশে মন্দির নির্মাণ। আর ঠিক লোকসভা ভোটের আগে মন্দির উদ্বোধনকে রাজনৈতিক গিমিক হিসেবে ব্যবহার। এই সব কিছু নিয়েই গেরুয়া শিবিরকে তীব্র কটাক্ষ করছেন অভিষেক (Abhishek Banerjee)। স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, যেভাবে এই মন্দির তৈরি হয়েছে, তাকে তিনি সমর্থন করেন না। তাঁর ধর্মও সেটাকে মাধ্যতা দেয় না। তবে, সরাসরি কারও নাম করেননি তিনি। বলেননি কোনও মন্দিরের কথাও। তিনি তাঁর পোস্ট থেকে স্পষ্ট, যেভাবে হিংসা আর রক্তপাতের ভিতের উপর এই মন্দির নির্মাণ হচ্ছে, আর রামকে নির্বাচনী এজেন্ট হিসেবে বিজেপি অপব্যবহার করছে, তাকেই নিশানা করেছেন অভিষেক।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...