Saturday, April 4, 2026

চাপের মুখে অর্ধদিবস ছুটি প্রত্যাহার দিল্লি AIIMS-এর

Date:

Share post:

রামমন্দির উদ্বোধনের দিন কেন্দ্র সরকারের সঙ্গে তাল মিলিয়ে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছিল দিল্লি এইমস কর্তৃপক্ষ। তারপরই দেশের প্রথম সারির সরকারি হাসপাতালের এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয় প্রবল সমালোচনা। তার জেরে সিদ্ধান্ত প্রত্যাহার করল দিল্লি এইমস (AIIMS) কর্তৃপক্ষ। হাসপাতালের আউটডোর বিভাগ খোলা রাখার সিদ্ধান্তের পাশাপাশি সমস্ত জরুরি পরিষেবা খোলা রাখার কথা জানানো হল।

২২ জানুয়ারি কেন্দ্র সরকার বেলা ২.৩০ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। সেই অনুসারে কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন এইমস কর্তৃপক্ষ ২.৩০ পর্যন্ত ছুটির ঘোষণা করে। জরুরি পরিষেবা ছুটির আওতায় আসবে না এমনটাও জানানো হয়েছিল। শনিবারই এই ঘোষণা করা হয়েছিল দিল্লি এইমস-এর পক্ষ থেকে। কিছুদিন আগে এক দুরারোগ্য ব্যধির শিকার প্রৌঢ়ের চিকিৎসা না করে বারবার ঘোরানো নিয়ে সমালোচনার মুখে পড়েছিল দিল্লি এইমস। চাপের মুখে সেই রোগীর বাড়ি গিয়ে চিকিৎসা করে আসে এইমস-এর ডাক্তাররা।

দিল্লি এইমস-এর (AIIMS, Delhi) বিজ্ঞপ্তির পর বিরোধী রাজনৈতিক দল থেকে চিকিৎসক মহলেও সমালোচনা শুরু হয়। তবে দিল্লি এইমস-এর পাশাপাশি তেলেঙ্গানার বিবিনগর (Bibinagar) এইমস-ও অর্ধদিবস ছুটির ঘোষণা করে। শুক্রবারই বিজ্ঞপ্তি জানানো হয় বিবিনগর এইমস-এর পক্ষ থেকে। সমালোচনার মুখে নিজেদের সিদ্ধান্ত প্রত্যাহার করে দিল্লি এইমস। তবে অর্ধদিবস ছুটির সিদ্ধান্ত বহালই রেখেছে বিবিনগর এইমস কর্তৃপক্ষ।

দিল্লি এইমস-এর পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রোগীর সুবিধার্থে আউট পেসেন্ট সার্ভিস (OPD) চালু থাকবে (seamless service) সোমবার ২২ জানুয়ারি। সেই সঙ্গে জরুরি বিভাগও (emergency services) খোলা থাকবে। বারবার এভাবে সমালোচনায় পড়া ও তারপর পিছু হটার ঘটনায় এবার বেশ খানিকটা ব্যাকফুটে দিল্লি এইমস।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...