Thursday, June 25, 2026

আফগানিস্তানে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ভারতীয় সংস্থার নয়, জানাল DGCA

Date:

Share post:

আফগানিস্তানে (Afghanistan) ভেঙে পড়া বিমানটি ভারতীয় কোনও সংস্থার নয়। জানাল DGCA। সূত্রের খবর, মরক্কোর একটি সংস্থার নামে রেজিস্টারড ওই চাটার্ড বিমানটি। তাতে ৬-৮ জন যাত্রী ছিলেন বলে অনুমান।

আফগান সংবাদ সংস্থা সূত্রে প্রথমে জানানো হয়, মস্কোগামী একটি ভারতীয় বিমান আফগানিস্তানে (Afghanistan) ভেঙে পড়েছে। গত রাতেই বিমানটি রাডার থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। এরপর এটি বাদাখশান এলাকায় ভেঙে পড়ে। আফগানিস্তান হয়ে রাশিয়া যাচ্ছিল বিমানটি। কিন্তু ভারতীয় বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, আফগানিস্তানে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি কোনও ভারতীয় সংস্থার নামে রেজিস্টারডও নয়। ছোট চাটার্ড বিমানটি মরক্কোর সংস্থার নামে রেজিস্টার করা।

রাশিয়ার বিমান সংস্থার তরফে অবশ্য জানানো হয়েছে, বিমানটি রাশিয়ার সংস্থার নামে রেজিস্টারড ডিসি ফ্যালকন ১০। চাটার্ড বিমানটি ভারত থেকে উজবেকিস্তান হয়ে মস্কো যাচ্ছিল। শনিবার রাতে সেই বিমানটি রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। রবিবার সকালে সেটির ভেঙে পড়ার খবর মেলে। বাদাখশান প্রদেশের তোপখানা পর্বতশ্রেণির কুরান-মুনজান ও জিবাক এলাকা অত্যন্ত দুর্গম। সেখানে উদ্ধারকারী দল পাঠনো হয়েছে বলে খবর।


Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...