Saturday, April 4, 2026

ত্রিস্তর পঞ্চায়েতে নিয়োগের পরীক্ষায় লাগবে না ফি, সিদ্ধান্ত রাজ্য সরকারের

Date:

Share post:

ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় শূন্যপদে নিয়োগের ঘোষণা আগেই করেছিল রাজ্য সরকার। এবার সেই নিয়োগের পরীক্ষাও বিনামূল্যে করার সিদ্ধান্ত নেওয়া হল। মূলত পঞ্চায়েত এলাকার নিয়োগপ্রার্থীদের ওপর আলাদা করে টাকার বোঝা যাতে না চাপে তার জন্যই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

রাজ্যে পঞ্চায়েতের ৭,২১৬ শূন্যপদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে সেই বিজ্ঞপ্তি। এই শূন্যপদের মধ্যে পঞ্চায়েত স্তরে পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়কের পদ যেমন রয়েছে, তেমনই রয়েছে পঞ্চায়েত সমিতির ক্লার্ক, বিআইও পদও। আবার জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ গ্রুপ-ডি পদে নিয়োগেরই পরীক্ষা হবে।

এর আগে ত্রিস্তর পঞ্চায়েতের নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার আবেদনপত্রের জন্য ৩০০টাকা থেকে ৫০০টাকা পর্যন্ত ফি নেওয়া হত। সম্প্রতি বিভিন্ন পরীক্ষায় নিয়োগ প্রক্রিয়া শুরুর আগে মামলার কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। এমনকি সেইসব পরীক্ষার ফি নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এবার তাই পঞ্চায়েতে বিপুল সংখ্যক নিয়োগের ক্ষেত্রেই ফি নেওয়া বন্ধ করল রাজ্য সরকার।

সাত হাজারেরও বেশি পদে নিয়োগের জন্য পরীক্ষার ফি না নেওয়া হলে অনেক বেশি সংখ্যক চাকরিপ্রার্থী পরীক্ষা দিতে পারবে। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর সরকারি পোর্টালে পাওয়া যাবে পরীক্ষার ফর্ম। এভাবে পরীক্ষার প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। ওই একই পোর্টাল থেকে পরীক্ষার অ্যাডমিট কার্ডও ডাউনলোড করা যাবে বলে জানানো হয়েছে।

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...