Saturday, April 4, 2026

তারকেশ্বরে একই পরিবারের তিন জনের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

একই পরিবারের তিন জনের রহস্য মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল হুগলির তারকেশ্বরে। ঘর থেকে উদ্ধার হল মা, মেয়ে ও ছেলের দেহ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মা ও দিদিকে খুনের পর আত্মহত্যা করেছেন যুবক।খুনের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
জানা গিয়েছে, হুগলির তারকেশ্বরের চাঁপাডাঙ্গার বাসিন্দা মাইতি পরিবার। মা বিজলী মাইতি থাকতেন মেয়ে সুজাতা ও ছেলে শুভমকে নিয়ে। সোমবার বেলা গড়িয়ে গেলেও মাইতি পরিবারের কাউকে দেখতে না পেয়ে প্রতিবেশীরা দরজা ধাক্কা দিলেও কোনও সাড়াশব্দ মেলেনি। এদিকে বাড়ি থেকে পোড়া গন্ধ পাওয়া যায়।দরজা ভাঙতেই দেখা যায়, সিলিংয়ে ঝুলছেন শুভম। নিচে মেঝেয় পড়ে রয়েছে সুজাতা ও বিজলীর পোড়া দেহ।তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।
প্রতিবেশীরা জানিয়েছেন, পরিবারের সকলেই পাড়ার সবার সঙ্গে মিশতেন। শুভম ও সুজাতা দুজনেই পড়াশোনায় ভালো ছিলেন। আর্থিক সমস্যাও ছিল না।তবু কি কারণে এই ভয়ংকর সিদ্ধান্ত, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মৃতের আত্মীয়দের জেরা করে রহস্যভেদের চেষ্টা করা করছে পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...