Friday, June 26, 2026

রামের অনুগামীই নন মোদি: মন্দির উদ্বোধনের ঝাঁঝালো আক্রমণ সুব্রহ্মণ্যম স্বামীর

Date:

Share post:

রাম মন্দিরকে হাতিয়ার করে ভোট বৈতরণী পারের চেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার অযোধ্যাতে তাঁর হাত দিইয়ে উদ্বোধন হয়েছে রামমন্দিরের। এমন দিনেই মোদীকে ঝাঝালো আক্রমণ শানালেন বিজেপিরই নেতা সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)। কড়া সুরে জানালেন ‘মোদি তো রামের অনুগামীই নন। উনি কোনওদিনই ভগবান রামকে অনুসরণ করেননি। রাম রাজ্যও গড়ে তোলেননি। গত এক দশকে নিজের স্ত্রীর প্রতি কী ব্যবহার করেছেন, দেখেছেন সকলে। মোদি প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে গাজোয়ারি দেখাচ্ছেন।’ বিজেপি নেতার এহেন আক্রমণে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে গেরুয়া শিবির।

যদিও স্বামীর এই মোদি বিরোধিতা কার্যত নতুন কোনও ঘটনা নয়। তিনি এর আগেও একাধিকবার সরব হয়েছেন মোদির বিরুদ্ধে। কিন্তু তিনি যে আজকের দিনে মোদিকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করে নিশানা বানাবেন সেটা সম্ভবত কেউই ভাবেননি। এদিন স্বামী শুধু মোদিকে নিশানা বানিয়েই ক্ষান্ত হননি। তিনি এদিন অর্ধনির্মীত মন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন। এতদিন দেশের শঙ্করাচার্যরা যে প্রশ্ন তুলে এসেছেন এদিন সেটাই শোনা গিয়েছে স্বামীর মুখে। রাম জন্মভূমি আন্দোলনের সঙ্গে দীর্দিন ধরে যুক্ত থাকা স্বামী প্রশ্ন তুলেছেন, কোন শাস্ত্রে বলা আছে যে অর্ধনির্মীত মন্দিরে গায়ের জোরে রামলালার মূর্তি প্রতিষ্ঠা করতে হবে! কার্যত এই প্রশ্ন তুলেই এদিন রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েও অযোধ্যামুখী হননি দেশের একটা বড় অংশের সাধু সন্ন্যাসীরা। সেই নিয়ে অস্বস্তিতে রয়েছে গেরুয়া শিবিরও। স্বামী কার্যত সেই অস্বস্তিকে আরও একটু খুঁচিয়ে দিলেন এদিন।

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...