Friday, June 26, 2026

ভোটের আগে ধর্মের নামে উস্কানি! বাংলাই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে: গর্জে উঠলেন মমতা

Date:

Share post:

রামমন্দিরকে সামনে রেখে লোকসভা নির্বাচনের আগে ধর্মীয় ভাগাভাগির চেষ্টা করছে বিজেপি। অযোধ্যায় রামলালা প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের কিছুক্ষণ পরেই এই বিষয়ে সতর্ক করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাজরা পার্ক থেকে পার্কসার্কাস পর্যন্ত সংহতি যাত্রার শেষে জনসভা থেকে নাম না করে বিজেপি তথা মোদি সরকারকে তীব্র আক্রমণ করেন মমতা। তাঁর কথায়, ভোটের আগে ধর্মের নামে উস্কানি দেওয়া হচ্ছে। বাংলাকেই এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।

মোদি সরকারের নাম না করে তীব্র আক্রমণ করেন মমতা। বলেন, ভোটের নামে দেশ বিক্রি করতে চাইছে একদল লোক। ভোটের সময় ধর্মে ধর্মে সুড়সুড়ি দিচ্ছে তারা। বিজেপিকে নিশানা করে তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, হিন্দু ভোটের ভাগাভাগি করার চেষ্টা করে তারা। এখন কিছু লোককে টাকা দিয়ে কিনেছে মুসলমান ভোট ভাগ করার জন্য। বাংলার মানুষকেই সব ধর্মকে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে বলে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো।

বিজেপির পাশাপাশি আগের বাম সরকারকেও এদিন তুমুল আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বাবরি মসজিদ ধ্বংসের পর রাজ্যে অনেক প্রাণহানি হয়েছিল। কিন্তু সেই সময় রাজ্য সরকার কোনও ব্যবস্থা নেয়নি। তিনি নিজে গিয়েছিলেন জ্যোতি বসুর কাছে কোনও সহযোগিতা প্রয়োজন কি না জানতে। তৃণমূল নেত্রী তাঁর দলের কর্মীদের নিয়ে সেই সময় রাস্তায় নামেন।

ধর্ম নিয়ে রাজনীতি বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বলেন, কেউ রামের পুজো করেন আবার কেউ রহিমের। তাতে কোনও আপত্তি নেই। কিন্তু কেউ যদি সেটা নিয়ে রাজনীতি করে তাহলে তাঁর আপত্তি আছে। ভোটের আগে একদল দেশ বিক্রির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো।


Related articles

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...