Sunday, May 17, 2026

প্রথম দুই টেস্টে না খেলার কথা রোহিতকে জানিয়ে ছিলেন বিরাট

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে নেই বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে প্রথম দুই টেস্টে নেই ভারতের প্রাক্তন অধিনায়ক , যা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে বিরাট যে প্রথম দুই টেস্টে খেলতে পারবেন না, তা আগে জানিয়েছিলেন রোহিত শর্মাকে। প রে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তা এবং জাতীয় নির্বাচকদের।

এই নিয়ে বোর্ডের এক কর্তা বলেন, ‘‘কোহলি প্রথম রোহিতের সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা করেছে। কারণ রোহিত দলের অধিনায়ক। কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও কথা বলেছে। দল থেকে ছুটি পাওয়া পর নির্বাচকদের সঙ্গে যোগাযোগ করে ব্যক্তিগত সমস্যার কথা জানিয়েছে। কোহলির কাছে সব সময় জাতীয় দল প্রাধান্য পেয়েছে। কিন্তু হঠাৎ একটা সমস্যা তৈরি হয়েছে। সেখানে ওর উপস্থিত থাকাটা বাধ্যতামূলক। বাধ্য হয়েই দুটো ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিতে হয়েছে কোহলিকে।’’

এদিন হঠাৎই ব্যক্তিগত কারণের জন্যই প্রথম দুটি টেস্ট ম্যাচ থেকে সরে দাঁড়ান বিরাট।বিরাটের সরে দাঁড়ানোর কথা জানায় বোর্ড। অধিনায়ক রোহিত শর্মা এবং বোর্ডের কাছে ব্যক্তিগত কারণের জন্য অনুপস্থিতির কথা জানিয়েছেন বিরাট। বোর্ড তাঁর এই অনুপস্থিতি মঞ্জুর করেছে। তবে ঠিক কী কারণে কোহলি হঠাৎ সরে দাঁড়ালেন, তা জানানো হয়নি বোর্ডের পক্ষ থেকে। কোহলির পরিবর্ত হিসাবে কারও নাম ঘোষণা করেননি নির্বাচকেরা। দলে বিরাট কোহলির মত তারকা ব্যাটার না থাকা সত্যি চিন্তার বিষয়। সে ক্ষেত্রেও নির্বাচকরা দলের বাকি প্রতিভাবান খেলোয়াড়দের উপরই আস্থা রাখছে।তবে বিরাটের ব্যক্তিগত কারণ গোপনীয়তার জন্য সংবাদ মাধ্যম এবং ভক্তদের অনুরোধ করেছে বোর্ড।

আরও পড়ুন- আগামিকাল ভারতের সামনে সিরিয়া, ম্যাচ নিয়ে কী বললেন স্টিম্যাচ?


Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...