Monday, April 6, 2026

বাড়ল সংখ্যা, কুনোর শোভা বাড়াচ্ছে নামিবিয়ান চিতা

Date:

Share post:

বছরের শুরুতেই পরপর দুবার সুখবর কুনো ন্যাশানাল পার্কে (Kuno National Park)। মাত্র ২০ দিনের ব্যবধানে দুটি নামিবিয়ান চিতা জন্ম দিল তাদের সন্তানের। মঙ্গলবার জ্বলা (Jwala) নামের একটি চিতা জন্ম দেয় তিনটি শাবকের। সেই খবরই সোশ্যাল মিডিয়ায় জানালেন কেন্দ্রীয় মন্ত্রী।

জানুয়ারির ৩ তারিখ কুনো ন্যাশানাল পার্কে আশা (Aasha) নামে একটি নামিবিয়ান (Namibian) চিতা তিনটি চিতার জন্ম দেয়। আনন্দের সঙ্গে সেই খবর সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন কেন্দ্রীয় পরিবেশ, অরণ্য ও আবহাওয়া পরিবর্তন (Environment, Forest & Climate Change) সংক্রান্ত বিষয়ক মন্ত্রী ভূপেন্দর যাদব। মঙ্গলবার জ্বলা তিনটি শাবকের জন্ম দেওয়ার পরও কেন্দ্রীয় মন্ত্রী সেই খবর সোশ্যাল মিডিয়ায় জানান। সেই সঙ্গে তিনি ধন্যবাদ জানান সেই সব পরিবেশ কর্মী ও অরণ্য সম্পদের রক্ষকদের, যাদের সাহায্যে বিশেষ প্রজাতির চিতাগুলিকে কুনো ন্যাশানাল পার্কে রক্ষা করা সম্ভব হচ্ছে।

‘প্রজেক্ট চিতা’র (Project Cheetah) অধীনে ২০২২ সালে কুনো-তে ৮টি নামিবিয়ান চিতা আনা হয়। দেশে বিভিন্ন কারণে চিতার সংখ্যা ভীষণভাবে কমে যাওয়ার পর এই প্রকল্প নেওয়া হয়েছিল। যদিও গত সপ্তাহেই কুনো-তে একটি প্রাপ্ত বয়স্ক চিতার মৃত্যু হয়। তারপরই জ্বলার তিনটি শাবক জন্মানোয় স্বভাবতই সেখানে খুশির হাওয়া।

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...