Saturday, April 4, 2026

স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পেতে কী করবেন দুর্ঘটনায় আহতরা? বদল নিয়মে

Date:

Share post:

দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পেতে নিয়ম বদল রাজ্য সরকারের। স্বাস্থ্য দফতরের তরফে বেসরকারি হাসপাতালে (private hospital) স্বাস্থ্যসাথী প্রকল্পে সুবিধার বিষয়টি আরও স্বচ্ছ করতে নতুন উদ্যোগ নেওয়া হল। এর ফলে হাসপাতালেও যেমন স্বচ্ছতা বজায় থাকবে তেমনই রোগীর সুস্থতার দিকটিও নিশ্চিত করার প্রয়াস রাজ্য স্বাস্থ্য দফতরের।

রাজ্য সরকারের তরফে বেসরকারি হাসপাতালের জরুরি পরিষেবার (emergency services) নিয়মে মূলত এই বদল আনা হয়। যে কোনও দুর্ঘটনায় অর্থপেডিক (orthopedic) চিকিৎসার ক্ষেত্রে দুর্ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে সেই বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হবে রোগীকে। রোগীর চিকিৎসা করাতে হবে সরকারি পোর্টালে (government portal) নথিভুক্ত কোনও অর্থপেডিক ডাক্তারকে দিয়েই। তবেই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাবেন রোগী।

সেই সঙ্গে দুর্ঘটনার উপযুক্ত প্রমাণ রাখতে হবে। সেক্ষেত্রে সরকারি নথিকেই গ্রহণযোগ্য ধরা হবে। গত মাসে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সাধারণ মানুষের অসুবিধা সংক্রান্ত বৈঠকের সময় সাধারণ মানুষের সমস্যার পাশাপাশি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফেও বক্তব্য শোনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে দুর্ঘটনায় আহত জরুরি বিভাগের রোগীদের স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা পাওয়া নিয়ে দুপক্ষের বিষয়গুলি পর্যালোচনা করা হয় সরকারের তরফে। তারপরেই প্রকল্পের নিয়মে এই বদল আনা হয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...