Saturday, April 4, 2026

ভোর থেকে লম্বা লাইন, সাধারণ মানুষের জন্য খুলে গেল রামমন্দিরের প্রবেশদ্বার!

Date:

Share post:

অযোধ্যায় রামমন্দির (Ram Mandir) দর্শনের জন্য গত কয়েকদিন ধরেই ভক্ত ও সাধারণ মানুষের ভিড় বেড়েছে। সোমবার রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর বিশিষ্ট অতিথিরা বিগ্রহ দর্শন করতে পারলেও সর্বসাধারণের ভাগ্যের শিকে ছেড়েনি। তবে আজ সকালে খুলে দেওয়া হল রামমন্দিরের (Ram Mandir) দরজা। ভোর থেকেই কাতারে কাতারে মানুষের ভিড় মন্দির চত্বরে। আজ সকাল সাতটার সময় মূল মন্দিরের দরজা খুলে দেওয়া হয়।

রাম জন্মভূমি ট্রাস্ট-এর তরফে জানা যাচ্ছে , আজ সকাল থেকে বেলা ১১ টা পর্যন্ত মন্দির খোলা থাকবে।মাঝে ভোগ নিবেদন, পুজো, আরতির জন্য তিন ঘণ্টা বন্ধ থাকার পর মন্দির ফের খুলবে দুপুর ২টোয়। টানা চার ঘণ্টা দর্শন করতে পারবেন ভক্তরা, আবার সন্ধ্যা ৭টায় বন্ধ হবে মন্দিরের দরজা। ভোর রাত থেকেই হাতে পুজো-সামগ্রী নিয়ে ভক্তদের মধ্যে বেশ উন্মাদনা চোখে পড়ে। ভিড় সামাল দিতে রীতিমতো বেগ পেতে হচ্ছে পুলিশ ও নিরাপত্তাকর্মীদের।

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...