Tuesday, April 7, 2026

বর্ধমান থেকে ফেরার পথে গাড়িতে আচমকা ব্রেক, মাথায় চোট মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বর্ধমানের নবাবহাটের প্রশাসনিক সভা থেকে ফেরার পথে মাথায় চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, ফেরার পথে তাঁর গাড়ি আচমকা ব্রেক কষলে মুখ্যমন্ত্রীর কপালে চোট লাগে। সেই গাড়ি করেই কলকাতা (Kolkata) রওনা দেন মমতা।

ডুমুরজলা থেকে হেলিকপ্টারে করেই বর্ধমানে যান মুখ্যমন্ত্রী। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের শেষে হেলিকপ্টারে করে বর্ধমান থেকে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় হেলিকপ্টার উড়তে পারেনি। সেই পরিস্থিতিতে গাড়ি করেই কলকাতায় উদ্দেশে রওনা দেন।

কীভাবে দুর্ঘটনা ঘটল?

এদিন বর্ধমানের প্রশাসনিক সভা সেরে হেলিকপ্টারেই ফেরার কথা ছিল মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় সড়ক পথে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো সভাস্থল থেকে বেরিয়ে বড় রাস্তায় ওঠার জন্য যখন মুখ্যমন্ত্রীর গাড়ি উঠছিল, তখন আচমকা একটি গাড়ি সামনে তলে আসে। ফলে ব্রেক কষেন চালক। তার জেরে জোরে ঝাঁকুনি হয়। কপালে চোট পান মুখ্যমন্ত্রী। প্রাথমিক ধাক্কা সামলে ওই গাড়িতেই কলকাতায় ফিরছেন মমতা।


Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...