Wednesday, June 24, 2026

রামলালার প্রাণ প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক হিংসা, মুম্বইয়ে চলল বুলডোজার

Date:

Share post:

রামমন্দিরের অনুষ্ঠানের আগের রাতে সাম্প্রদায়িক হিংসায় উত্তাল হয়েছিল মুম্বইয়ের উপকণ্ঠে অবস্থিত থানে জেলার মীরা রোড। সেই ঘটনার পরেই ‘বুলডোজার নীতি’ চালু হল সংশ্লিষ্ট এলাকায়। স্থানীয় প্রশাসনের নির্দেশ ভাঙা হল ওই এলাকার একাধিক বাড়ি ও দোকান। ঘটনার দিন যে সব বাড়ি থেকে পাথর ছোড়া হয়েছিল বেছে বেছে ভাঙা হল সেই বাড়ি ও দোকান। প্রশাসনের দাবি, ওগুলি বেআইনি কাঠামো। রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেও জানিয়ে দিয়েছেন, ওই এলাকায় যত বেআইনি বাড়ি, দোকান রয়েছে সব ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। তাৎপর্যপূর্ণভাবে একনাথ শিণ্ডে নিজেও থানের বাসিন্দা। ফলে নিজের এলাকাতে এহেন ঘটনায় কড়া হাতে পদক্ষেপ নিচ্ছে গেরুয়া শিবির।

একদিকে অযোধ্যার রাম মন্দিরকে কেন্দ্র করে উৎসবে মেতেছিল সারা দেশ, ঠিক সেই সময় রবিবার রাতে মীরা রোডে সাম্প্রদায়িক হিংসায় মেতে উঠেছিল দুই গোষ্ঠী। রামের নামের পতাকা লাগানো থাকা যানবাহন লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। গাড়িতে ভাঙচুরের সময় ধর্মীয় স্লোগান ওঠে। পাশাপাশি, রামলালার প্রাণপ্রতিষ্ঠার উপলক্ষে সেখানে বাজি ফাটানো হয়। সেই সময় স্থানীয়রা লাঠি নিয়ে চড়াও হয় ‘রামভক্তদের’ ওপর। সেখানেও হামলা চালানো হয় গাড়িতে। এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই তৎপরতার সঙ্গে পদক্ষেপ করে পুলিশ। গ্রেফতার করা হয় ৫ জনকে। পুলিশের দাবি, রবিবার রাতে এই হামলা চালানো হয়। পরদিন সকালে ওই এলাকায় মিছিল করেন বহু মানুষ। সেখানেও বিক্ষিপ্তভাবে পাথর ছোঁড়ার অভিযোগ ওঠে।

গোটা ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসও রীতিমতো হুঁশিয়ারি দেন এই ঘটনায়। এরপরই মঙ্গলবার বুলডোজার চালানো হয় মীরা রোড এলাকায়। কেউ যাতে গুজবে কান না দেন তা নিয়েও সাধারণ মানুষের কাছে অনুরোধ করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় কোনও ধরনের উস্কানিমূলক ভিডিয়ো পোস্ট করতে বারণ করা হয়েছে।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...