Friday, June 26, 2026

শিক্ষকের চাকরি প্রস্তুত, বিজেপি-সিপিএম-কংগ্রেস মামলা করে আটকে দিয়েছে: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যের নুতন ছেলেমেয়েরা চাকরি পাক, কর্মসংস্থান হোক তিনি চান। স্কুলের চাকরি প্রস্তুত। কিন্তু বিজেপি-সিপিএম-কংগ্রেস মামলা করে আটকে দিয়েছে। বুধবার, পূর্ব বর্ধমানের (Bardhawan) নবাবহাটের সভা থেকে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ৬০-৭০ হাজার ছেলে মেয়ে শিক্ষকের চাকরি পেতে পারত। কিন্তু মামলা করে বিরোধীরা তা আটকে দিয়েছে। আদালতের প্রতি সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) আবেদন, নতুন ছেলেমেয়েরা যাতে চাকরির সুযোগ পায় তার ব্যবস্থা করতে।

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই রাজ্যে কর্মসংস্থানের উপর জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে শিল্পায়ন হবে। লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে। এরপরেই বিরোধীর উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা। বলেন, স্কুলের চাকরি রেডি আছে। কিন্তু বিজেপি-সিপিএম কোর্ট কেসে আটকে রেখে দিয়েছে। ৬০-৭০ হাজার ছেলেমেয়েরা চাকরি আটকে রেখে দিয়েছে। কখনও কখনও সরকারের হাত বেঁধে রেখে দেওয়া হয়। মমতা জানান, তিনি নিজেও আইনজীবী। সেই কারণের আদালতের বিষয়টি তিনি জানান। বলেন, আমি আদালতকে সম্মান করি। মাননীয় আদালতের কাছে আবেদন করব নতুন ছেলেমেয়েরা যাতে চাকরির সুযোগ পায় তার ব্যবস্থা করতে। নতুন ভ্যাকান্সিগুলো ফিলাপ করার ব্যবস্থা করে দিন।

বলেন, “সিপিএম, বিজেপি এরা আটকে রেখে দিয়েছে। শূন্য পদ পূরণ হলে হাজার হাজার ছেলে মেয়ে চাকরি পাবে। আমি দুঃখিত কখনো কখনো সরকারের হাত-পা বেঁধে রাখা হয়। আমি বিচারপতির বিরুদ্ধে নয়। কিন্তু রায়ের বিরুদ্ধে বলা যায়। আমি আদালত কে সম্মান করি। আমি আবেদন করছি শূন্য পদ পূরণের ব্যবস্থা করে দিন।”


Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...