Wednesday, June 17, 2026

স্ত্রীকে বেআইনিভাবে চাকরি দিয়ে কাঠগড়ায় এসএসসি কর্তা

Date:

Share post:

নিয়োগ দুর্নীতির একাধিক মামলার তদন্ত চালাচ্ছে ইডি–সিবিআই। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই জেলে। শিক্ষা দফতরের বেশকিছু কর্তাব্যক্তি ইতিমধ্যে জেলে গিয়েছেন।নিজের স্ত্রীকেই আগেভাগে স্কুলের চাকরি পাইয়ে দিয়েছেন এসএসসি’‌র পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান তথা স্বামী শেখ সিরাজউদ্দিন। স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যানের বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ উঠেছে। আর তাই অবিলম্বে তাঁকে বহিষ্কার করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। একইসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারকে হাজির হওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে সশরীরে আসতে নির্দেশ দিয়েছে আদালত।
এই মামলার শুনানিতে অনেকে হাসাহাসি করেন। নিজের স্ত্রীকে এত ভয়। তার জন্য দুর্নীতিও। যদিও এসব কথায় কর্ণপাত করেননি বিচারপতি। তবে রাজ্য সরকারের উদ্দেশে কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, ‘‌স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনকে অবিলম্বে বহিষ্কার করুন। তাঁকে অবিলম্বে হেফাজতে নিন। মারাত্মক অভিযোগ আছে। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও নিজের স্ত্রীকে চাকরি দিয়েছেন। দ্রুত পদক্ষেপ করুন।’‌ এসএসসি’‌র প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারকেও হাজিরার নির্দেশ দেন বিচারপতি। মুর্শিদাবাদের গোঠা হাইস্কুলে নিয়োগ দুর্নীতির ঘটনায় এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

 

Related articles

বাড়ল জনকল্যাণ শিবিরের মেয়াদ, ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে বিজেপির রেকর্ড ভোটে জয়লাভের পর সরকারি কর্মসূচি নিয়ে প্রথমবারের জন্য সেখানে গেলেন মুখ্যমন্ত্রী...

সুজিত, উজ্জ্বলদের পরে এবার পুরনো মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন

সুজিত, উজ্জ্বলদের পরে এবার গ্রেফতার রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। পুরনো একটি মামলায় কোচবিহার জেলা পুলিশ...

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...