Wednesday, June 24, 2026

জাডেজাকে ভয় পাচ্ছে ইংল্যান্ড, ভারতের টার্নিং পিচ নিয়ে চিন্তায় ব্রিটিশ ক্রিকেটাররা!

Date:

Share post:

আক্রমণাত্মক টি-টোয়েন্টি ফরম্যাটে (T 20 format) টেস্ট ক্রিকেট খেলে ইংল্যান্ড ক্রিকেট দল শিরোনামে উঠে এসেছে। সেই ব্রিটিশ বাহিনী এবার ভারতের টার্নিং পিচকে রীতিমতো ভয় পাচ্ছে। আপাতত প্রথম দু-ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। আর এই স্কোয়াডে চারজন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja), অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব। সকলের জন্য পরিকল্পনা হয়ে গেলেও জাডেজাকে নিয়ে অস্বস্তিতে স্টোকসরা। কিন্তু কেন? টেস্ট সিরিজে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে রবীন্দ্র জাডেজা?

 

ঘরের মাঠে ভারত র‌্যাঙ্ক টার্নারে ইংল্যান্ডকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ইংল্যান্ডের ব্যাটাররা অন্যান্য স্পিনারদের থেকেও বেশ কিছু কারণের জন্য জাডেজাকে এগিয়ে রেখেছেন। প্রথমত ছোট রানআপ নেওয়ার কারণে তিনি খুব তাড়াতাড়ি ওভার শেষ করতে পারেন। দ্বিতীয়ত, ধারাবাহিকভাবে উইকেটে সোজা বল রাখার ক্ষমতা রয়েছে এই স্পিনারের। তৃতীয় ব্যাপারটা হল জাডেজার বোলিং এর গতি। কখনও ৮৫-৯০কিমি/ঘণ্টায় ডেলিভারি আবার কখনও সেটা ছাপিয়ে যায় ১০৫-এর বেশি! জাডেজার ভয়ঙ্কর অস্ত্র আর্ম বল। বিশেষ অনুশীলন শুরু করলেও ভারতের এই শক্তির মোকাবেলা কী করে করবেন স্টোকসরা তা বুঝতে এখনও হিমশিম খেতে হচ্ছে ইংল্যান্ডের কোচকে।


Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...