Monday, February 23, 2026

শাহজাহানের বাড়িতে ইডি! ‘সন্দেশখালির জামাই’, কটাক্ষ দেবাংশুর

Date:

Share post:

গত ৫ জানুয়ারি রাজ্য পুলিশকে না জানিয়ে কার্যত চুপিসাড়ে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে। যার জল অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। তাই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার কার্যত বিরাট বাহিনী নিয়ে শাহজাহানের বাড়িতে অভিযান চালাল ইডি।

বুধবার বসিরহাট জেলা পুলিশের একাধিক আধিকারিক, পুলিশকর্মী, কেন্দ্রীয় বাহিনী নিয়ে সরবেড়িয়ায় তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি করতে যায় ইডি। আর তা নিয়ে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য কটাক্ষ করতে ছাড়লেন না। সোশাল মিডিয়া পোস্টে ইডিকে ‘সন্দেশখালির জামাই’ বলে কটাক্ষ করলেন দেবাংশু।

প্রসঙ্গত, এদিন শাহজাহানের বাড়িতে যাওয়ার আগে ইডি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বসিরহাট জেলা পুলিশের আধিকারিদের নেয়। সরবেড়িয়ায় তৃণমূল নেতা শাহজাহানের তিনটি বাড়ি, ফিশ মার্কেটে তল্লাশি চালানো হয়। আর রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে ইডির এই অভিযানকে কটাক্ষ করে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের কটাক্ষ, ”আমরা প্রথম দিন থেকে বলে আসছি, স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে কাজ করুন। আজ দেখুন, রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে কী মসৃণভাবে সবটা এগোচ্ছে। ইডি যেন সন্দেশখালির জামাই!”

spot_img

Related articles

পোর্টাল বন্ধ, কীভাবে নথি আপলোড: কমিশনকে প্রশ্ন বিচারকদের

সোমবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সিতে আটকে থাকা ভোটাদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকরা।...

পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম ‘সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা...

চূড়ান্ত ব্যর্থ ব্যাটিং, সুপার আটের প্রথম ম্যাচে হেরে চাপে ভারত

  টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) সুপার এইটের প্রথম ম্যাচেই ধাক্কা ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হার টিম...

নিজে হাতে খুন করেও অনুশোচনা নেই ব্রিজভূষণের! ধর্ষক-খুনিদের আশ্রয়দাতা মোদিকে প্রশ্ন তৃণমূলের

একসময় দেশের মুখ উজ্জ্বল করা মহিলা ক্রীড়াবিদরা ধর্ষক বলে আঙুল তুলেছিলেন তার দিকে। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে...