Friday, April 3, 2026

ফের তদন্তে অসহযোগিতা ইডির! সিজিও কমপ্লেক্স থেকে খালি হাতে ফিরল বনগাঁ পুলিশ

Date:

Share post:

রেশন বন্টন মামলায় (Ration) প্রধান তদন্তকারী আধিকারিক (ED Officer) প্রশান্ত চান্ডিলকে (Prashant Chandil) জেরা করতে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (CGO Complex) বনগাঁ পুলিশ (Bongaon Police)। সম্প্রতি বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে (Shankar Adhya) গ্রেফতার করে ইডি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, শঙ্কর আঢ্যকে গ্রেফতারের সময়ে তাঁর বাড়ির বাইরে বিশাল জমায়েত হয়েছিল।

এরপরই সবিস্তার অভিযোগ দায়ের করে ইডি। আর তার পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রশান্তকে জেরা করতে পৌঁছে যায় বনগাঁ থানার পুলিশ।

তবে এই প্রথম নয়, এর আগেও সন্দেশখালি কাণ্ডের তদন্তে নেমে সল্টলেকে ইডির দফতরে পৌঁছে যায় ন্যাজাট থানার পুলিশও। পলাতক শেখ শাহজাহানের বাড়িতে গায়ের জোরে তল্লাশি করতে গিয়ে জনরোষের মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের। গুরুতর আহত হন তিন অফিসার। সেই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিল ইডি। তারপর ইডির বয়ান রেকর্ড করতে কদিন আগে বসিরহাটের ডিএসপি-র নেতৃত্বে পুলিশের একটি টিম সিজিওতে যায়। তাঁদের সঙ্গে ছিলেন পুলিশের ক্যামেরাম্যানও। তবে কোনওরমকভাবেই তাঁদের সাহায্য করা হয়নি বলে অভিযোগ বসিরহাট পুলিশের। তবে এদিন ইডির তদন্তকারী অফিসার প্রশান্ত চান্ডিলকে জিজ্ঞাসাবাদ করতে সিজিওতে গিয়েছিল বনগাঁর পুলিশ। মূলত তাঁর বয়ান রেকর্ড করা ছিল তাঁদের উদ্দেশ্য।

 

তবে  সিজিও সূত্রে জানানো হয়েছে, এই সব জিজ্ঞাসাবাদ ও বয়ান রেকর্ড নিয়ে তাঁরা খুব একটা আশাবাদী নন। সেকারণে তাঁদের সঙ্গে সহযোগিতা করেননি ইডি আধিকারিক।

 

 

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...