Monday, April 6, 2026

রামমন্দিরের প্রসঙ্গ টেনে সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ রাষ্ট্রপতির!

Date:

Share post:

আগামিকাল দেশ জুড়ে পালিত হবে ৭৫ তম সাধারণতন্ত্র দিবস (75th Republic day Celebration)। তার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। একদিকে যেমন নারী ক্ষমতায়নের কথা বললেন তিনি, পাশাপাশি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন (Ram Mandir Inauguration)প্রসঙ্গ উঠে এলো তাঁর ভাষণে। অযোধ্যায় মন্দিরের উদ্বোধন ‘ঐতিহাসিক ঘটনা’ বলে এদিন উল্লেখ করেন রাষ্ট্রপতি।

দেশের ৭৫তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে মহিলা রাষ্ট্রপতির কণ্ঠে উঠে এলো দেশের নারী ক্ষমতায়নের কথা। মহিলাদের ক্ষমতা প্রদান শাসন প্রক্রিয়াকে আরও উন্নত করতে সাহায্য করবে বলেও জানান তিনি। ভারতকে ‘গণতন্ত্রের জননী’ উল্লেখ করে দ্রৌপদী মুর্মু বলেন,দেশ এখন অমৃতকালের সূচনায় রয়েছে। দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক নাগরিকের সহযোগিতা পাওয়া নিয়ে আশা প্রকাশ করেন তিনি। আজ রাষ্ট্রপতির কথায় বারবার উঠে আসে অযোধ্যায় রামমন্দির উদ্বোধন প্রসঙ্গ।গোটা ঘটনাকে ‘ঐতিহাসিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন তিনি। এদিন দেশবাসীর উদ্দেশে ভাষণে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কার্পুরি ঠাকুরের প্রসঙ্গ উত্থাপন করেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। জনকল্যাণে কার্পুরি ঠাকুরের অবদানের কথা উল্লেখ করে তাঁর প্রতি শ্রদ্ধাও জানান রাষ্ট্রপতি।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...