Saturday, April 4, 2026

কংগ্রেসে বড় ধাক্কা, বিজেপিতে যোগ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

গত বছরই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার। তবে লোকসভা ভোটে গেরুয়া ঝড়ের আশঙ্কায় নতুন ঘর ছেড়ে পুরানো ঘরে ফিরলেন তিনি। বৃহস্পতিবার ‘ঘর ওয়াপসি’ হল কর্ণাটকের লিঙ্গায়েত সম্প্রদায়ের প্রতিনিধি জগদীশ শেট্টারের।

দক্ষিণের রাজ্যের অত্যন্ত প্রভাবশালী নেতা লিঙ্গায়েত সম্প্রদায়ের প্রতিনিধি জগদীশ শেট্টার। গত বছরের এপ্রিল মাসে দলের উপর ‘অভিমানে’ কংগ্রেসে যোগ দেন তিনি। বিধানসভায় পছন্দের টিকিট না পেয়েই দল ছাড়েন প্রবীণ নেতা। অন্যদিকে কংগ্রস তাঁকে পছন্দের হুবলি-ধারওয়াদ কেন্দ্রের টিকিট দিয়েছিল, বরাবর ওই কেন্দ্রেই ভোটে লড়ে আসছিলেন তিনি। অবশেষে কংগ্রেস ছেড়ে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা এবং তাঁর ছেলে রাজ্যে দলের প্রধান বি ওয়াই বিজয়েন্দ্রের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন শেট্টার।

বিজেপিতে ফেরার কারণ হিসেবে জানান, নরেন্দ্র মোদিরই ফের প্রধানমন্ত্রী হওয়া উচিত, এই বিশ্বাসেই দলে ফিরেছেন। বিজেপিতে প্রত্যাবর্তনের পর শেট্টার জানান, “দল আমাকে অতীতে অনেক দায়িত্ব দিয়েছে। কিছু সমস্যার কারণে আমি কংগ্রেসে গিয়েছিলাম। গত আট-নয় মাসে অনেক আলোচনা হয়েছে। বিজেপি কর্মীরা আমাকে দলে ফিরতে বলেন।” শেট্টার আরও বলেন, “এমনকী ইয়েদুরাপ্পাজি এবং বিজয়েন্দ্রজিও চেয়েছিলেন আমি বিজেপিতে ফিরি। আমি এই বিশ্বাস নিয়ে দলে যোগ দিচ্ছি যে, নরেন্দ্র মোদিজিরই আবারও প্রধানমন্ত্রী হওয়া উচিত।” অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে লিঙ্গায়েত সম্প্রদায়ের প্রতিনিধি এই দাপুটে নেতার বিজেপি যোগ কংগ্রেসের কাছে বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...