Saturday, June 13, 2026

ফেয়ারওয়েল অনুষ্ঠান ঘিরে পড়ুয়া-পুলিশ খণ্ডযুদ্ধ মালদায়

Date:

Share post:

দ্বাদশ শ্রেণির ফেয়ারওয়েলের দ্বায়িত্ব শিক্ষকদের হাতে ছিল। কোনও কারণে তাঁদের অনুষ্ঠান শুরু করতে দেরি হয়। অনুষ্ঠান দেরিতে শুরু হওয়ায় বিক্ষোভ দেখাতে থাকে মালদার রতুয়ার ভাদো বিএসবি হাইস্কুলের পড়ুয়ারা। স্কুলে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন পরিচালন সমিতির সভাপতি মুজিবুর রহমান। এরপরই পড়ুয়ারা বিক্ষোভ বড় আকার ধারণ করে। শিক্ষকদের তালা বন্ধ করে আটকে রাখা হয়।

স্কুল কর্তৃপক্ষ পুলিশ ডাকলে পরিস্থিতি আরও খারাপ হয়। পড়ুয়ারা পুলিশকে দেখে ইটবৃষ্টি শুরু করে বলে অভিযোগ। এরপর বিরাট পুলিশ বাহিনী স্কুলে ঢোকে। লাঠিধারী পুলিশ ও মহিলা পুলিশ কর্মীরা স্কুলে ঢুকে পড়ে। তাঁরাই শিক্ষক শিক্ষিকাদের নিরাপদে বের করে আনে বাইরে। মৃদু লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...