Saturday, June 13, 2026

জাতীয় ভোটার দিবসে সকলকে ভোটদানের আহ্বান মুখ্যমন্ত্রীর!

Date:

Share post:

দেশ জুড়ে আজ জাতীয় ভোটার দিবস (National Voter’s Day) পালিত হচ্ছে। দিনটির গুরুত্বের কথা মাথায় রেখে সকলকে ভোটদানের আহ্বান জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এদিন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আজ জাতীয় ভোটার দিবসে, আমি ভারতের সহ-নাগরিকদের কাছে তাঁদের নিজস্ব শক্তিতে উঠে দাঁড়াতে, দুর্বলতাকে প্রতিহত করতে আহ্বান জানাই। আমাদের বৈচিত্র্যময় জাতির আহ্বানে সাড়া দেওয়ার জন্য এবং সবকিছুর ঊর্ধ্বে মানবতাকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করার আহ্বান জানাই। আমার ভাই ও বোনেরা, আপনার ভোট দেওয়ার ক্ষমতাই কিছু নির্বাচিত কয়েকজনকে ক্ষমতায় রাখে। প্রতিটি ভোট গণনা করা উচিত এবং প্রতিটি ভোট আমাদের মাতৃভূমির জন্য এবং ভারতের জন্য হওয়া উচিত।’

প্রত্যেক বছর ২৫ জানুয়ারি দেশ জুড়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়। নির্বাচন কমিশনের প্রকাশিত সংশোধিত এবং চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, পশ্চিমবঙ্গে ২৯৪টি বিধানসভা কেন্দ্র মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৫৮ লক্ষ ৩৭ হাজার ৭৭৮ জন।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...