Friday, April 3, 2026

১৫ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ, জামিন পেয়েও অস্বস্তিতে নিশীথ

Date:

Share post:

কোচবিহারের দিনহাটায় গুলি চালানোর একটি ঘটনায় জামিন পেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। যদিও অস্বস্তি কাটল না, আগামী ১৫ দিনের মধ্যে বিজেপির দাপুটে সাংসদকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিল হাইকোর্ট।।

২০১৮ সালে দিনহাটায় গুলি চালানোর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল নিম্ন আদালত। এরপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হন নিশীথ । তবে শীর্ষ আদালত কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেই মামলার শুনানির নির্দেশ দেয়। সেইমতো জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চে জামিনের আবেদন করেন নিশীথ। বৃহস্পতিবার মামলার শুনানিতে নিশীথের জামিনের আবেদন মঞ্জুর করা হয়। তবে জানিয়ে দেওয়া হয়, ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে হবে নিশীথ প্রামাণিককে। একইসঙ্গে এই মামলায় পুলিশকে সবরকম সহযোগিতার নির্দেশ দিয়েছে আদালত।

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগে ২০১৮ সালে কোচবিহারের গীতালদহের হরিরহাটে গুলিবিদ্ধ হন দু’জন। নিশীথের নির্দেশে গুলি চালানো হয় বলে অভিযোগ করে আহতদের পরিবার। সেইমতো থানায় অভিযোগ দায়ের হয়। নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার সাংসদ গত সপ্তাহে কলকাতা হাই কোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রক্ষাকবচের আবেদন করেন। তা খারিজ করে দেয় আদালত। এরপর শীর্ষ আদালত হয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে জামিন মিলল কেন্দ্রীয় মন্ত্রীর।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...