Friday, March 27, 2026

রুম হিটার চালানোই কাল! কলকাতায় অ.গ্নিদগ্ধ হয়ে মৃ.ত্যু বৃদ্ধার

Date:

Share post:

রুম হিটার (Room Heater) ব্যবহার করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক বৃদ্ধার (Old Lady)। বেহালার (Behala) নফরচন্দ্র দাস রোডের ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম পূর্ণিমা দে (৮২)। এদিকে গভীর রাতে বৃদ্ধার চিৎকার শুনে তাঁর ঘরে ছুটে যান পরিবারের অন্যান্য সদস্যরা। দরজা খুললে তাঁরা দেখতে পান আগুনে (Fire) পুড়ে ঝলসে গিয়েছেন ওই বৃদ্ধা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বৃদ্ধার।

পরিবার সূত্রে খবর, সোমবার রাতে খাওয়ার পরে নিজের ঘরে রুম হিটার চালিয়ে ঘুমোতে গিয়েছিলেন বৃদ্ধা। আর তারপর গভীর রাতে এমন দুর্ঘটনা। বাড়িতে দুই ছেলে-বৌমার সঙ্গে থাকতেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন রুম হিটার চালিয়ে ঘুমোতেন পূর্ণিমা। কয়েক ঘণ্টা চলার পরে গভীর রাতে নিজেই হিটার বন্ধ করে দিতেন। বৃদ্ধার ছোট ছেলে দেবনাথ দে বলেন, সোমবার রাত দেড়টা নাগাদ মায়ের ঘর থেকে চিৎকার শুনতে পাই। দরজা খুলে ঢুকে দেখি মায়ের গায়ের কাপড় দাউ দাউ করে জ্বলছে। বিছানাও পুড়ে গিয়েছে। এরপরই এক মুহূর্ত সময় নষ্ট না করে তাঁকে প্রথমে বেহালার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। কিন্তু সেখানে পরিস্থিতির অবনতি হওয়ায় রাতেই বৃদ্ধাকে বাইপাসের এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মঙ্গলবার দুপুরে মারা যান তিনি।

তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগে। রুম হিটারের উপরে কোনওভাবে বৃদ্ধার গায়ের চাদর চলে গিয়েছিল। আর সেকারণেই চাদরে আগুন লেগে যায়। তবে ঘুমিয়ে থাকায় তা বুঝতে পারেননি বৃদ্ধা। এদিকে বুধবার এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃদ্ধার দেহের ময়নাতদন্ত হয়। পুলিশ জানিয়েছে, পরিবারের তরফে এখনও অভিযোগ দায়ের হয়নি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 

 

 

 

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...