Saturday, June 13, 2026

মেঘ সরতেই ফের নামল তাপমাত্রা! কতদিন রাজ্যে জাঁকিয়ে শীত? বড় আপডেট হাওয়া অফিসের

Date:

Share post:

বুধবারই একলাফে অনেকটাই বেড়েছিল তাপমাত্রা(Temperature)। আবহাওয়া দফতর জানিয়েছিল রাজ্যে হু-হু করে ঢুকছে জলীয় বাষ্প। আর সেকারণে রাজ্যের একাধিক প্রান্তে হালকা থেকে ভারী বৃষ্টিপাত (Rain) হয়েছে। আর মেঘ সরতেই ফের হাওয়া বদল। ফিরল শীত (Winter)। একদিনেই দু-ডিগ্রি নেমে গেল পারদ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বৃহস্পতিবার তা কমে হয়েছে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ফের ফিরেছে ঠান্ডা। বৃহস্পতিবার আকাশ থেকে সরে গিয়েছে মেঘের চাদর। আর মেঘ কাটতেই আবার নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ।

বৃহস্পতিবার আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আগামী কয়েক দিন আপাতত বৃষ্টিপাতের সম্ভবনা নেই। মূলত শুকনো আবহাওয়া থাকবে বিভিন্ন জেলায়। পাশাপাশি কনকনে উত্তুরে হাওয়া রাজ্যে ঢুকবে। ফলে আগামী কয়েক দিনে রাজ্যের তাপমাত্রা আরও কিছুটা কমবে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এদিকে হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আগামী সোমবার পর্যন্ত বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং। বৃষ্টির পাশাপাশি রয়েছে তুষারপাতের সম্ভাবনাও। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কালিম্পং। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

 

 

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...