Saturday, June 13, 2026

হিং.সায় উস্কানি মামলায় বেকায়দায় রাহুল! সিআইডিকে তদন্তভার হিমন্ত পুলিশের

Date:

Share post:

বুধবারই হুঁশিয়ারি দিয়ে কংগ্রেস নেতা (Congress Leader) রাহুল গান্ধীকে (Rahul Gandhi) গ্রেফতারের কথা জানিয়েছিলেন। আর তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই বড় সমস্যায় পড়লেন সোনিয়া তনয়। বুধবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himant Biswa Sarma) হুঁশিয়ারি দিয়ে বলেন, লোকসভা নির্বাচনের (Loksabha Election) পর রাহুল গান্ধীকে গ্রেফতার করা হবে। আর সেইকথা মতোই এবার মামলার তদন্তভার গেল সিআইডির (CID) হাতে। ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra) নিয়ে অসমে প্রবেশ করতেই শুরু হয় অশান্তি। ব্যারিকেড ভেঙে শহরে ঢোকার চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা। এরপরই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশেই রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এবার সেই মামলা সিআইডির হাতে তুলে দিল অসম পুলিশ (Assam Police)।

বৃহস্পতিবার, অসম পুলিশের প্রধান জিপি সিং এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি জানান, ভারত জোড়ো ন্যায় যাত্রা ঘিরে পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের সংঘর্ষের ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য সিআইডির হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে কংগ্রেসের অভিযোগ, বিজেপি কর্মীরা দু’বার ভারত জোড়ো ন্যায় যাত্রার উপরে হামলা চালিয়েছে। সেক্ষেত্রে পুলিশ নীরব দর্শক হয়ে দাড়িয়ে থেকেছে। এদিকে রাহুল গান্ধী-সহ দলের কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ।

মঙ্গলবারই ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রবেশ করে গুয়াহাটিতে। এরপরই আইন-শৃঙ্খলার কারণে পুলিশ কংগ্রেসের যাত্রাকে শহরের ভিতরে ঢুকতে দিতে অস্বীকার করে। ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় একাধিক রাস্তা। কংগ্রেস কর্মীরা সেই ব্যারিকেড টপকিয়েই শহরে ঢোকার চেষ্টা করলে শুরু হয় ঝামেলা। প্রায় ৫ হাজার কংগ্রেস কর্মীর সঙ্গে হাতাহাতি-সংঘর্ষ শুরু হয় পুলিশের। এই ঘটনার পরই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাহুল গান্ধী ও অন্যান্য কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন। পুলিশ রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল সহ একাধিক কংগ্রেস কর্মীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৯টি ধারায় এফআইআর দায়ের করে।

 

 

 

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...