Saturday, June 13, 2026

ভাওয়াইয়া ‘সংগ্রামী’র কাছে অনুপ্রেরণা পদ্মশ্রী সম্মান

Date:

Share post:

উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম – বাংলায় এক একটি লোকশিল্প স্থানীয় সংস্কৃতির প্রতীক। এক একজন লোকশিল্পী আধুনিকতার সঙ্গে পাল্লা দিয়ে সেই লোকশিল্পকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিয়ে চলেছেন। কোচবিহারের গীতা রায় বর্মণও তেমনই এক লোকশিল্পী যোদ্ধা।

কোচবিহার মানেই ভাওয়াইয়া গান। প্রতিবেশি আসামের সঙ্গে উত্তরবঙ্গের এক ধরনের জীবনযাত্রার পরিচয় দেয় এই গান। মানুষের প্রেম থেকে ঈশ্বরের প্রেমে মিশে রয়েছে ভাওয়াইয়া গান। শিল্পীরা পারিবারিক সূত্রে নতুন প্রজন্মকে এই শিল্প দিয়ে যান। নিজের দাদুর থেকে এভাবেই ভাওয়াইয়ার তালিম পেয়েছিলেন শিল্পী গীতা রায় বর্মণ। সেই ছোটবেলা থেকেই এই গানের সঙ্গে জুড়ে গিয়েছিলেন গীতা।

নিজে শিল্পী হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার পর গীতা এই শিল্পকে বাঁচিয়ে রাখার সংগ্রাম করে গিয়েছেন। নিজে ভাওয়াইয়া গান শেখান। তাঁর প্রতিভা ও পরিশ্রমের স্বীকৃতিতে রাজ্য সরকার অনেক আগেই তাঁকে সম্মানিত করেছে। এবার এল দেশের স্বীকৃতি।

পদ্মশ্রী সম্মান গীতা রায় বর্মণের কাছে তাই শুধু তাঁর সম্মান না। ভাওয়াইয়ার প্রতি সম্মান। আধুনিক সঙ্গীতের ভিড়ে হারিয়ে যেতে বসা ভাওয়াইয়া পদ্মশ্রীর আলোয় কিছুটা হলেও আলোকিত হবে বলে আশা শিল্পীর। কোচবিহার থেকে তাঁর এই সম্মান জেলা ও আশেপাশের অঞ্চলের শিল্পীদের এই গান গাইতে ও প্রসারিত করতে অনুপ্রাণিত করবে বলেই আশা গীতার।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...