Tuesday, June 16, 2026

ইউপিএসসিতে সফল, ৩৩ জনের তালিকায় বীরভূমের দেবদূত

Date:

Share post:

বাবা সামান্য চাষি। মহম্মদবাজারের রামপুরের এক সামান্য কৃষক পরিবারের ছেলে দেবদূত সাহা। কষ্টেসৃষ্টে কাটে দিন। সেই বাড়ির ছেলে দেবদূত সাহা ইউপিএসসি আইএসএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাক লাগিয়ে দিলেন। উল্লেখ্য, সর্বভারতীয় এই পরীক্ষায় এবছর মাত্র ৩৩ জন উত্তীর্ণ হয়েছেন। তার মধ্যে ৩০ নম্বরে নাম রয়েছে দেবদূতের। বুধবার সন্ধ্যায় রেজাল্ট বেরতেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে রামপুর থেকে শুরু করে ধীরে ধীরে গোটা জেলায়।

দেবদূতের বাবা পিন্টু সাহা বারবার শুধু চোখের জল মুছছেন। আর সবাইকে বলে বেড়াচ্ছেন, দেশের ৩৩ জনের মধ্যে তাঁর ছেলে একজন। মাত্র ২৪ বছর বয়সে দেবদূতের এই সাফল্যে বীরভূমবাসী বলছেন, ধন্যি ছেলের অধ্যবসায়। ২৪ বছর বয়সী দেবদূতের এই সাফল্যে জেলাবাসী সাধুবাদ জানাতে পিছিয়ে নেই। বীরভূম জেলা স্কুলের প্রাক্তনী দেবদূত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে স্ট্যাটিস্টিকস নিয়ে পড়াশোনা করার পর জিডিএস পরীক্ষা দিয়ে ডাক বিভাগে চাকরি পান। চাকরির ফাঁকে ফাঁকেই নিয়মিত প্রস্তুতি চালিয়ে যান। বহু বাধা পেরিয়ে শেষ পর্যন্ত লক্ষ্যে সফলও হলেন। জেলা প্রশাসনের আধিকারিকেরা তাঁর সাফল্যে অভিনন্দন জানিয়েছেন। প্রত্যন্ত গ্রামে থেকেও লক্ষ্য স্থির থাকলে সাফল্য নিশ্চিত তার বড় নজির দেবদূত সাহা।

আরও পড়ুন- দুই বিচারপতির বেনজির সংঘাত, শনিতেই পদক্ষেপ সুপ্রিম কোর্টের !

 

Related articles

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...