Tuesday, June 16, 2026

শ্যুটিং সেটে আগুন! আতঙ্ক ফিল্ম সিটিতে

Date:

Share post:

হিন্দি ধারাবাহিকের (Hindi Serial) শুটিং চলাকালীন অগ্নিকাণ্ডের ঘটনা মুম্বইয়ের ফিল্ম সিটি (Film City, Mumbai) স্টুডিওতে। প্রত্যক্ষদর্শীরা বলছেন ধারাবাহিকের এক কর্মী একটি জ্বলন্ত দেশলাই কাঠি ছুড়েছিলেন, কিন্তু তা থেকে যে এত বড় বিপদ ঘটবে সেটা কেউ কল্পনাও করতে পারেননি। যেখানে জ্বলন্ত দেশলাই কাঠি পড়েছিল, তার আশেপাশে শুকনো ঘাস থাকায় মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন ধরে যায়। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন ধারাবাহিকের কলাকুশলীরা।

‘ধ্রুবতারা’ (Dhruvtara) ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন বিপদ। যদিও অগ্নি নির্বাপক যন্ত্র থাকায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ধ্রুবতারা ধারাবাহিকের পরিচালক বৈভব সিং, মূল চরিত্রে রয়েছেন অভিনেতা ঈশান ধাওয়ান ও রিয়া শর্মা। ধারাবাহিকের ক্রিয়েটিভ ডিরেক্টর জানিয়েছেন সকলেই সুরক্ষিত আছেন হতাহতের কোন খবর নেই।


Related articles

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...

কালীঘাটে বিধায়ক কুণালের উপর আক্রমণে পুলিশের জালে চন্দন-রবি, কী পরিচয় ধৃতদের!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার সময় আক্রান্ত হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল...

NEET-র প্রশ্ন ফাঁস রুখতে কঠোর পদক্ষেপ কেন্দ্রের, সাময়িক বন্ধ টেলিগ্রাম

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় দেশ। এবার সেই ঝুঁকি এড়াতে বড় পদক্ষেপ সরকারের। ভারতে সাময়িকভাবে ব্যান করা...

বৃষ্টির পূর্বাভাসের মাঝেও কমছে না গরম, অতিভারী বর্ষণ পাহাড়ে!

বঙ্গে বর্ষার মরসুম (Monsoon Season) শুরু হলেও আবহাওয়ার মেজাজ দেখে সেটা বোঝার উপায় নেই। মঙ্গলবার জেলায় জেলায় বৃষ্টির...