Friday, April 3, 2026

ফের পারদ পতন কলকাতায়, সপ্তাহশেষে কেমন থাকবে আবহাওয়া? বড় আপডেট আলিপুরের

Date:

Share post:

প্রজাতন্ত্র দিবসে (Republic Day) তাপমাত্রা (Temperature) কিছুটা কমল কলকাতায় (Kolkata)। শুক্রবারের পারদ (Temperature) স্বাভাবিকের চেয়ে অনেকটাই নীচে নেমেছে বলে আবহাওয়া দফতর (Weather Office) সূত্রে খবর। তবে আবার মেঘলা আবহাওয়া ফিরতে পারে বলে শুক্রবার জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রাও ছিল বেশ কম। তবে শুক্রবার শহরের তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে মনে করা হচ্ছে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে পাওয়া আপডেট অনুযায়ী, দার্জিলিং ও কালিম্পং-এ তুষারপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

তবে আগামী মঙ্গলবার থেকে হাওয়া বদল হবে বলে খবর। বাড়তে শুরু করবে তাপমাত্রা। এদিকে, জানুয়ারি মাসের শেষে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। জানা গিয়েছে, রাজস্থান ও কর্নাটকে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। একটি অক্ষরেখা রয়েছে কর্নাটক থেকে ওড়িশা পর্যন্ত, যা তেলেঙ্গানার ওপর দিয়ে রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ২৭ জানুয়ারি শনিবার। যার জেরে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া কলকাতায় রাতের তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। জাঁকিয়ে শীত না পড়লেও শীতের আমেজ থাকবে। শুক্রবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫৭ থেকে ৯৫ শতাংশ।

তবে এদিন হাওয়া অফিস জানিয়েছে, আপাতত কয়েক দিন আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না। তবে ৩০ জানুয়ারির পর থেকে আবার মেঘলা আকাশ দেখা দিতে পারে। সেই সঙ্গে বৃদ্ধি পাবে তাপমাত্রা।

 

 

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...