Friday, April 3, 2026

প্রকাশ্যে মোদির ‘হি.ন্দুত্ব’-এর আসল চেহারা! ভিডিও পোস্ট করে চ.রম ক.টাক্ষ মহুয়ার

Date:

Share post:

রাম মন্দির (Ram Mandir) নিয়ে প্রবল উন্মাদনার মাঝে এবার নরেন্দ্র মোদির (Narendra Modi) হাটে হাড়ি ভাঙলেন তৃণমূল(TMC) নেত্রী মহুয়া মৈত্র (Mohua Moitra)। প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরেঁর (Emanuel Macron) একটি ভিডিয়ো পোস্ট করে ‘হিন্দুত্ব’ নিয়ে খোঁচা দিলেন লোকসভা থেকে তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র।

মহুয়া যে ভিডিয়োটি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে মাকরেঁর বাম হাতে রয়েছে রামমন্দিরের রেপ্লিকা। তিনি সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন। আর ফরাসি প্রেসিডেন্টের ডান হাতের তালু ধরে রয়েছেন মোদি। ওই ভিডিয়ো পোস্ট করে মহুয়া লিখেছেন, এক জন বিদেশি রাষ্ট্রনেতা বাম হাতে রামমন্দিরের রেপ্লিকা ধরে রয়েছেন। সেটাকে খেলার ছলে ঘোরাচ্ছেন। আর তাঁর ডান হাত ধরে রেখেছেন মোদিজি। এরপরই তিনি বলেন, দু’মিনিট নীরবতা তাঁদের জন্য, যাঁরা এখনও মোদিকে হিন্দুত্বের চ্যাম্পিয়ন হিসাবে মনে করেন।

আর মহুয়ার এমন মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বৃহস্পতিবার মোদি ও মাকরেঁর সাক্ষাৎ হয় রাজস্থানের রাজধানী জয়পুরে। ওইদিনই সন্ধ্যায় জয়পুরের রাস্তায় রোডশো করেন ভারতের প্রধানমন্ত্রী এবং ফরাসি প্রেসিডেন্ট। তার পর মাকরেঁর হাতে রামমন্দিরের প্রতিরূপ তুলে দেন মোদি। আর সেই মুহূর্তের ভিডিওই সোশ্যাল মিডিয়া ভাইরাল। গত ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরের নামে ধর্মীয় বিভাজনের চেষ্টায় মোদির বিজেপি সরকার। হিন্দুত্বে ভর করে লোকসভা নির্বাচনের আগে পায়ের তলার মাটি শক্ত করতে চাইছে বিজেপি। আর তা নিয়েই মোদিকে একহাত নিলেন মহুয়া।

 

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...