Friday, April 3, 2026

আবাসনের ১০ তলা থেকে ম.রণঝাঁপ! ফের কলকাতায় রহস্যমৃ.ত্যু গৃহবধূর

Date:

Share post:

প্রজাতন্ত্র দিবসের (Republic Day) আগেই ফের কলকাতায় (Kolkata) এক গৃহবধূর (Housewife) রহস্যমৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। নিউ টাউনের (New Town) এক বিলাসবহুল আবাসন থেকে বৃহস্পতিবার রাতে আচমকা নীচে পড়ে যান তিনি। তবে পুলিশের প্রাথমিক অনুমান, গৃহবধূ বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। তবে মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম কবিতা কৌর (৩৫)। তিনি নিউ টাউনের ইকোস্পেসের কাছে একটি বিলাসবহুল আবাসনে থাকতেন। বৃহস্পতিবার গভীর রাতে ওই আবাসনের ১০ তলা থেকে নীচে পড়ে যান তিনি।

এদিকে পরিবার সূত্রে খবর, মহিলা ১০ তলা থেকে ঝাঁপ দিয়েই আত্মঘাতী হয়েছেন। তবে প্রাথমিকভাবে পুলিশও ঘটনাটিকে আত্মহত্যা হিসাবে দেখলেও অন্য সম্ভাবনাগুলিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে টেকনো সিটি থানার পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, ওই মহিলার পরিবারে কিছু সমস্যা ছিল। পারিবারিক অশান্তি লেগেই থাকত। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে সে কথা জানতে পেরেছে পুলিশ। অশান্তির কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে মৃতের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

মহিলার দেহ উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

 

 

 

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...