Thursday, June 25, 2026

সুপার কাপে ফাইনালে লাল-হলুদের সামনে ওড়িশা, ট্রফি লক্ষ্য কুয়াদ্রাতের

Date:

Share post:

রবিবার ভুবনেশ্বরে সুপার কাপ ফাইনাল। ফাইনালে ওড়িশা এফসি-র মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এফসি। সার্জিও লোবেরার দল গতবারের চ্যাম্পিয়ন। এবারও রয় কৃষ্ণাদের জয়রথ ছুটছে। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে দিয়েগো মরিসিওর গোলে ওড়িশা হারিয়ে দিয়েছে মুম্বই সিটি এফসি-কে। ওড়িশার বিরুদ্ধে আইএসএলের রেকর্ড ভাল নয় ইস্টবেঙ্গলের। কিন্তু খারাপ সময় কাটিয়ে কার্লোস কুয়াদ্রাতের দল যে উজ্জীবিত ফুটবল খেলছে তাতে যে কোনও বাধাই অতিক্রম করতে মরিয়া তারা।

গতকাল মুম্বই-ওড়িশা সেমিফাইনাল কলিঙ্গ স্টেডিয়ামে বসে দেখলেন ইস্টবেঙ্গল কোচ। সঙ্গে ছিলেন তাঁর সহকারীরা। ফাইনালের প্রতিপক্ষকে মেপে নিলেন স্প্যানিশ কোচ। ২০১৮ সালের পর ফের সুপার কাপ ফাইনালে ইস্টবেঙ্গল। সেবার ফাইনালে বেঙ্গালুরু এফসি-র কাছেই হারতে হয়েছিল লাল-হলুদকে। এবার ব্লুজদের প্রাক্তন কোচের মগজাস্ত্রেই ট্রফি জিততে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।

ফাইনালের আগে ইস্টবেঙ্গলের শক্তিও বাড়ছে। এশিয়ান কাপ খেলে ফেরা দুই ফুটবলার লালচুংনুঙ্গা ও নাওরেম মহেশ সিং শুক্রবার ভুবনেশ্বরে দলের সঙ্গে যোগ দিচ্ছেন। কলিঙ্গে ফাইনালের প্রস্তুতি শুক্রবার থেকেই শুরু করবেন ক্লেটন সিলভারা। জামশেদপুরকে হারিয়ে ফাইনালে ওঠার পর কুয়াদ্রাত বলেছেন, ‘‘আমাদের ট্রফি চাই। আর একটা ৯০ মিনিটের লড়াই শুধু জিততে হবে।’’

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...