Wednesday, June 24, 2026

‘সম্মানিত’, প্যারেডে প্রতিক্রিয়া ম্যাক্রোঁর, সুখবর ভারতীয় পড়ুয়াদের জন্য

Date:

Share post:

ভারতের আমন্ত্রণে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে যোগ দিয়ে সম্মানিত হওয়ার অনুভূতি জানালেন ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ। ৭৫তম সাধারণতন্ত্র দিবসে ভারতীয় কুচকাওয়াজের অংশ হয় ফ্রান্সও। তাঁদের ৩৩ জনের মিউজিক ব্যান্ড প্যারেডে অংশ নেওয়ার ঘটনাকে ফ্রান্সের কাছে ‘অত্যন্ত সম্মানের’ বলে উল্লেখ করেন ফরাসি প্রেসিডেন্ট।

ফরাসি রাষ্ট্রপতির ৪০ ঘণ্টার ভারত সফর ভারতীয় পডুয়াদের জন্য সুখবর এনেছে। রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন সেই সুখবর। ২০৩০ সালের মধ্যে ভারতের ৩০ হাজার পড়ুয়াকে ফ্রান্সে পড়ার সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এই উদ্যোগ অত্যন্ত উচ্চাকাঙ্খী হলেও তা সফল করার সবরকম চেষ্টা তাঁর দেশের পক্ষ থেকে থাকবে বলে তিনি জানান। ভারতীয় পড়ুয়াদের ফ্রান্সের ৩৫ শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানান তিনি। ফ্রেঞ্চ না শিখেই ফ্রান্সে পড়াশোনার সুযোগ এভাবে খুলে যাবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সামরিক ক্ষেত্র নিয়েও আলোচনা হয় ফরাসি রাষ্ট্রপতির। তবে তাঁর এবারের সফর পুরোপুরি উপভোগ করতে চান তিনি, এমনটাও জানিয়েছেন। শুক্রবার কর্তব্যপথে কুচকাওয়াজে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর সঙ্গে একই জুড়িগাড়িতে পৌঁছান তিনি। কুচকাওয়াজে ভারতের সেনাবাহিনী, ব্যান্ড ট্রুপের সঙ্গে এবছর দেখা যায় ফরাসি ঐতিহ্যশালি সেনাবাহিনীর ফ্রেঞ্চ ফরেন লিজিঅন ব্যান্ডও অংশ নেয়।

ভারতের দ্বিতীয় বৃহৎ সামরিক সরবরাহকারী দেশ ফ্রান্স। সৌজন্য রক্ষায় ‘বাস্তিল ডে’ প্যারেডে অংশ নেয় ভারতীয় বাহিনীর একটি ছো অংশ। সেই সম্মানকে স্মরণ রেখে সাধারণতন্ত্র দিবসে যোগ ফরাসি ব্যান্ড বাহিনীর। সেই সঙ্গে আকাশ পথে প্রদর্শন করে দুটি ফরাসি রাফাল যুদ্ধবিমানও। এই অংশগ্রহণের সুযোগের জন্য ভারতকে ধন্যবাদ জানান ম্যাক্রোঁ।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...