Wednesday, June 24, 2026

জুতো পরে জাতীয় পতাকা উত্তোলন! কটাক্ষের শিকার শিল্পা শেট্টি

Date:

Share post:

সাধারণতন্ত্র দিবসের সকাল থেকেই দেশ জুড়ে সেলিব্রেশানের বন্যা। কলকাতা রেড রোডে এবং রাজধানীর কর্তব্য পথে নিয়ম মেনে শুরু হয় কুচকাওয়াজ। সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই এই দিনটি নিজের মতো করে পালন করছেন । তবে এই জাতীয় পতাকা উত্তোলন ঘিরেই কটাক্ষের শিকার অভিনেত্রী শিল্পা শেট্টি। জুতো পরে পতাকা উত্তোলন করেছেন অভিনেত্রী? সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা।

৭৫ তম সাধারণতন্ত্র দিবসে ফিরলো স্বাধীনতা দিবসের স্মৃতি।২০২৩ সালের স্বাধীনতা দিবস পালন করতে গিয়েই বিপত্তি। সেদিন সকালে পরিবারের সকলকে নিয়ে বাড়ির সামনে পতাকা উত্তোলন করেন বলিউড অভিনেত্রী। সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করতেই সকলে লক্ষ্য করেন যে শিল্পার পায়ে জুতো রয়েছে। ব্যাস শুরু হয়ে যায় নিন্দা – সমালোচনা। মুহূর্তে প্রশ্ন ছুড়ে দিলেন নিন্দুকেরা, দিলেন উপদেশ– ‘পতাকা উত্তোলনের সময় জুতোটা না পরে থাকলেই ভাল হতো’। শিল্পা খুব একটা ট্রোলিংকে পাত্তা না দিলেও এ ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে। নিজের পক্ষে যুক্তি দিয়ে তিনি লেখেন, “আমি পতাকা উত্তোলনের নিয়ম সম্পর্কে অবগত। আমি অন্তর থেকে আমার দেশ ও আমার দেশের জাতীয় পতাকাকে সম্মান করি। ভারতীয় হিসেবে আমি গর্বিত। আজ আমার পোস্টটা হল সেই আবেগটা উদযাপন করা ও সকলের সঙ্গে ভাগ করে নেওয়া।” এখানেই শেষ নয়, ট্রোলারদের নেগেটিভিটি না ছড়ানোর বার্তাও দেন বলিউড অভিনেত্রী। আজ সাধারণতন্ত্র দিবসে সকাল থেকেই শিরোনামে সেই ভাইরাল পোস্ট।


Related articles

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...