Wednesday, June 24, 2026

তৃণমূলের সঙ্গে বেইমানির পুরস্কার পদ্মভূষণ, মিঠুনকে তোপ কুণালের

Date:

Share post:

অভিনয়ের স্বীকৃতিতে পদ্মভূষণ নয়, আসলে বেইমানির পুরস্কার পেয়েছেন মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার পদ্ম পুরস্কারের তালিকায় মিঠুন চক্রবর্তীর নাম প্রকাশ্যে আসার পর এভাবেই তোপ দাগলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

কেন্দ্রীয় সরকারের তরফে বৃহস্পতিবার ঘোষিত হয়েছে পদ্ম পুরস্কার। আর সেই তালিকায় দেখা গিয়েছে এবার পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী। এরপরই বৃহস্পতিবার রাতে এক্স হ্যান্ডেলে মিঠুনকে কটাক্ষ করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি লেখেন, “অভিনয়ের স্বীকৃতিতে পদ্মভূষণ নয়। তাহলে 2014র পর যেকোনো সময় পেতেন। এখন এটা তৃণমূলের সঙ্গে বেইমানি করা আর কুৎসা করার পারিশ্রমিক। দলবদল করে, কৃতজ্ঞতার মোড়ক খুলে, ভাড়া করা নোটাঙ্কির পুরস্কার।” গতবছর প্রজাপতি বিতর্কের পর কুণালের এই মন্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করবে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

উল্লেখ্য, গতবছর প্রজাপতি সিনেমার নন্দনে ব্রাত্য হওয়ায় দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন বিজেপি বলেই তা নন্দনে চালানো হয়নি। এর পাল্টা কুণাল ঘোষ বলেন, বিজেপি করতে এসেই তৃণমূল-বিজেপি, বিজেপি-সিপিএম এসব দেখছেন। এর বাইরেও যে একটা সমাজ আছে। বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে। তাঁদের নিজস্ব কিছু টেকনিক্যাল বিষয় আছে। এগুলো তো দিলীপবাবু জানেন না! দিলীপবাবু শুধু জানেন গোয়াল, সেই গোয়ালের গরুর দুধ থেকে সোনা। একই সঙ্গে তিনি জানান, “এই সিনেমায় দেবের অভিনয় দারুণ। বিশেষ করে এই যে বাবা ছেলের রসায়ন। ‘টনিক’-এ দেব আর যেটা পরাণবাবু ছিলেন, পরাণবাবু সুপারহিট। আর এখানে ডুবিয়ে দিয়ে গেছে মিঠুনদা। আর মিঠুনদাকে ১০ গোল দিয়ে দিয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায়। ফলে এই জায়গা থেকে ছবিটাকে টানাবার জন্য হয়তো কোনও বিতর্ক তোলার বিজেপি চেষ্টা করছে।”

‘প্রজাপতি’ বিতর্কে মুখ খুলেছিলেন মিঠুনও। সেই সময় তিনি বলেছিলেন, ‘ছবি ভাল চলছে, এটা খুশির খবর। তাই কাউকে কোনওরকম ব্যক্তিগত আক্রমণ নয়। তবে হ্যাঁ, ‘কেউ ভেবেছিলেন দেবকে ভয় দেখাবেন, দেব ভয় না পেয়ে অভিনেতা হিসেবে উত্তর দিয়েছে।’ এই বিষয়ে, নাম না করে মিঠুন যে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকেই কটাক্ষ করেছেন তাও কিন্তু স্পষ্ট করেছিলেন মহাগুরু। এমনকী, কুণাল ঘোষকে ‘এলিতেলি’ ‘গঙ্গারাম’ বলে কটাক্ষ করেছিলেন। পাল্টা কুণাল বলেন, “মিঠুন চক্রবর্তীকে আমি দাদা বলে ডাকি। উনি আমাকে যাই বলুক, মাথা পেতে নেব। নীলকণ্ঠ হওয়ার অভ্যাস আমার আছে। আমি শুধু এটাই বলেছিলাম। প্রজাপতি ছবিতে দেব খুব ভাল অভিনয় করেছে। মিঠুনদার জায়গায় পরাণ বন্দ্যোপাধ্যায় থাকলে আরও ভাল হত।” গতবছরের সেই আক্রমণ ও পাল্টা আক্রমণের পর এবার মিঠুনের পদ্ম পুরস্কার নিয়ে তোপ দাগলেন কুণাল।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...