Wednesday, May 13, 2026

কুচকাওয়াজ থেকে ট্যাবলো, পুরোভাগে দেশের প্রমীলা বাহিনী! কর্তব্যপথে জুড়ি গাড়িতে রাষ্ট্রপতি

Date:

Share post:

৭৫ তম সাধারণতন্ত্র দিবসে (75th Republic Day) ভারতীয় নারী শক্তির (Women Empowerment) জয়গান রাজধানীর কর্তব্যপথে। প্রথমবার দেশের তিন বাহিনীর নারী ব্রিগেডে অন্যতম শক্তিশালী গণতন্ত্রের প্রকাশ চাক্ষুষ করল বিশ্ব, তৈরি হলো ইতিহাস। দুঃসাহসিক বাইক রাইড থেকে শুরু করে অস্ত্র প্রদর্শন- এদিন সব অনুষ্ঠানের শিরোনামে ছিলেন মহিলারা। দেশ-বিদেশের অতিথি ও প্রতিনিধিদের সামনে ভারতীয় প্রমীলা বাহিনীর শক্তি প্রদর্শনের ঝলক উজ্জ্বল করল ভারতের নাম। এক কথায় শৌর্য সমরে নারীশক্তির জয়গান গাইল দেশ। নজর কাড়লেন দেশের মহিলারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। শুক্রবার সকালে ট্র্যাডিশনাল জুড়ি গাড়িতে চেপে সাধারণতন্ত্র দিবসের (Republic Day) অনুষ্ঠানে আসেন রাষ্ট্রপতি মুর্মু। দীর্ঘ ৪০ বছর পর এমন ঘটনায় ফিরলো প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মৃতি।

৭৫ তম সাধারণতন্ত্র দিবসে প্রথমবার প্যারেড করল তিন বাহিনীর (Indian Army, Indian Navy, Indian Airforce) নারী আধিকারিকদের বিশেষ স্কোয়াড। দেশের অগ্নিকন্যারা ইউনিফর্ম পরে এক জোট হয়ে ভারতীয় নারীদের স্বশক্তিকরনের বার্তা দিলেন। সাধারণতন্ত্র দিবসের সূচনায় বিশেষ অনুষ্ঠান করেন ১০০ জন মহিলা শিল্পী।

বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফের মহিলা কন্টিনজেন্টও এদিনের কুচকাওয়াজে অংশ নেন। বায়ুসেনার সি-২৯৫ বিমানটি এই প্রথমবার প্রদর্শিত হল সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সাজে এদিন ছিল গুজরাটি ছোঁয়া। বাঁধনির পাগড়ি বা সাফা পরে উপস্থিত হয়েছিলেন তিনি। সঙ্গে সাদা শার্ট এবং খয়েরি জহর কোট।

১৯৮৪ সাল পর্যন্ত সাধারণতন্ত্র দিবসে এই জুড়ি গাড়ির চল থাকলেও প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর থেকে সেই রীতি বন্ধ হয়ে যায়। তবে এদিন দ্রৌপদী মুর্মুকে সেই গাড়িতে দেখে অনেকেই ফিরলেন নস্টালজিয়ায়। তাঁর সঙ্গে ছিলেন এদিনের প্রধান অতিথি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এদিন কুচকাওয়াজে অংশ নেন জেরি ব্লেইজ ও সুপ্রিথা সিটি। এই প্রথমবার স্বামী-স্ত্রী দুজনেই সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে কুচকাওয়াজে অংশ নিলেন। সব মিলিয়ে অতীত আর বর্তমানের কৃতিত্বে এক অনন্য সাধারণতন্ত্র দিবসের সাক্ষী হলো দেশ।

Related articles

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...