Saturday, May 23, 2026

আরও শীত বাড়লে কী করবেন মমতা? শুনুন মুখ্যমন্ত্রী কী বলছেন

Date:

Share post:

সাধারণতন্ত্র দিবসের বিকেলে রাজভবনের অনুষ্ঠানে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পূবদিকের খোলা মাঠে অনুষ্ঠান। বেশ ঠান্ডা। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে ঠান্ডা নিয়ে আলোচনায় মেতে ওঠেন। বিভিন্ন ধরণের গরম জামা নিয়ে কথা হয়। সাংবাদিকরা যাতে ঠান্ডা না লাগান, সেই পরামর্শ দেন। এই সময় তিনি বুঝিয়ে দেন কটা দিন ঠান্ডা পড়লে শীত উপভোগ করছেন তিনি। সিকিমের থেকে পুরুলিয়াতে তাপমাত্রা কমে যাওয়া নিয়েও কথা হয়। মমতা বলেন,” আমি তো আবার জেলায় বেরবো। ঠান্ডা পড়লে পড়ুক। কয়েকটা মোটা সোয়েটার বার করে পরব। ওগুলো সব খুঁজে রাখছি নিজেই।” তিনি আরও বলেন,” আমার বাড়ির দিকটা ( আদিগঙ্গার ধারে হরিশ চট্টোপাধ্যায় স্ট্রিট) তো আরও বেশি ঠান্ডা লাগে।” সাংবাদিকদের একজনকে তিনি বলেন,” সিল্কের চাদর গায়ে দিয়ে রয়েছো কেন? ঠান্ডা লাগবে তো।” এক মহিলা সাংবাদিকের পোশাক অভিভাবকের মত নিজে হাতে ঠিক করে দেন তিনি যাতে ঠান্ডা না লাগে।

Related articles

৯৬’এর সিপিআইএম আর ২৬’এর বিজেপি সমান: হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূলের

রাজ্যে ক্ষমতা দখলের আগে থেকে বুলডোজারের ভয় তৈরি করেছিলেন বিজেপির নেতারা। বিজেপি প্রথমবার বাংলায় ক্ষমতা দখলের পরে সেই...

বুকে ব্যথা হলে কার্ডিওলজিস্ট দেখান: রোগী কল্যাণ সমিতির সদস্য পদের আমন্ত্রণ পেয়ে কেন বললেন কুণাল!

বেলেঘাটার তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদে আহ্বান জানানো...

বিজেপিতে যোগদানের ‘পুরস্কার’ রাঘবকে! নয়া পদ তৃণমূল সাংসদ মেনকাকেও

দলবদলের ‘পুরস্কার’। বিজেপিতে (BJP) যোগদানের ঠিক একমাসের মাথায় নয়া পদ পেলেন রাঘব চাড্ডা (Raghav Chadda)। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান...

আরশোলাকে ভয়! রাতারাতি ৫১ হাজার নিয়োগ পত্রের ঘোষণা মোদির

প্রতি বছর যে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে দিয়েছিল, তা কোনও বছরই বিজেপি পালন...