Saturday, June 13, 2026

“স্বামীর মা-বাবাকে সেবা করা স্ত্রীরও দায়িত্ব”: বিবাহ বিচ্ছেদ মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

নিজের পরিবারের (Family) থেকে স্বামীকে (Husband) দূরে সরাতে একেবারে হাই কোর্টের (High Court) দ্বারস্থ হয়েছিলেন এক মহিলা (Women)। বিবাহ বিচ্ছেদ চেয়ে মামলাও দায়ের করেন। কিন্তু উল্টে মহিলাকেই চরম ভর্ৎসনা করল হাই কোর্ট।

ভারতীয় সংস্কৃতি মেনে স্বামীর মা-বাবা ও তাঁর পরিবারের বয়স্কদের যে সেবা করতেই হবে স্ত্রীকে, এই কারণ দেখিয়ে বিবাহবিচ্ছেদ (Divorce) কোনওভাবেই চাইতে পারেন না স্ত্রী।

সম্প্রতি এমনই নির্দেশ দিল ঝাড়খণ্ড হাইকোর্ট।

স্বামীর পরিবারের লোকেদের সেবা করতে করতে ক্লান্ত! এমন অভিযোগ জানিয়েই আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন ঝাড়খণ্ডের ওই মহিলা। সেই মামলায় ২৫ পাতার রায়ে বিচারপতি সুভাষ চাঁদ উল্লেখ ভারতীয় সংস্কৃতির কথা উল্লেখ করেন। তিনি লিখেছেন, স্বামীর দায়িত্বের সঙ্গে স্ত্রীর দায়িত্বের কোনও ফারাক নেই। স্বামীর মা-বাবাকে সেবা করা যেমন স্বামীর পাশাপাশি একজন স্ত্রীরও দায়িত্ব। সেই দায়িত্ব ভারতীয় সংস্কৃতি অনুসারে অস্বীকার করতে পারেন না তিনি। তবে এদিন বিবাহ বিচ্ছেদের আবেদন খারিজ করে আদালত রায়ে সাফ জানিয়েছে, ওই মহিলাকে সংসার করতেই হবে। এরকমভাবে বিবাহ বিচ্ছেদ চাওয়া যায় না। আদালত জানতে চায় এমন বিয়ের মানে কি? এমনকী মহিলা যে অন্তর্বর্তীকালীন খোরপোশ পাচ্ছিলেন তাও বন্ধ করে দিয়েছে আদালত। তবে সন্তানের দায়িত্ব স্বামীকেই নিতে হবে নির্দেশে স্পষ্ট জানিয়েছে আদালত।

 

 

 

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...