Wednesday, June 24, 2026

আমেরিকায় পড়তে গিয়ে রহস্যমৃ.ত্যু দিঘার ছাত্রের! পরিবারে শো.কের ছায়া

Date:

Share post:

আমেরিকায় (America) পড়তে গিয়ে রহস্যজনক মৃত্যু ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রের (Engineering Student)। আমেরিকায় (America) ন্যাসভিলে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে বিনয়কুমার জানার (২৬) রহস্যমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পূর্ব মেদিনীপুরের রামনগরের পিছাবনীর সটিলাপুর এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বিনয়কুমার আমেরিকায় ন্যাসভিলে ইঞ্জিনিয়ারিং পড়তেন। তাঁর দিদি জানান, যেদিন ঘটনাটি ঘটে, তার এক ঘণ্টা আগেও মায়ের সঙ্গে কথা বলেছিলেন বিনয়।

হোয়াটস অ্যাপ ফ্যামিলি গ্রুপে হাসাহাসিও করেন। দিদি আরও জানান, বিনয়ের জন্য পাত্রী দেখা হচ্ছিল। তারপর থেকেই আর ফোনে বিনয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না পরিবারের সদস্যরা। পরে সেখানকার পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, ৬ জানুয়ারি আত্মহত্যা করেছেন বিনয়। এদিকে ছেলের মৃত্যুর খবর পরিবারের কাছে এসে পৌঁছয় ১১ জানুয়ারি। তবে মৃত্যুর আসল কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে।

পরিবারের সদস্যরা জানাচ্ছেন, গত ৪ জানুয়ারি বিনয়ের জন্মদিন ছিল। বিদেশেই তাঁর বন্ধুরা মিলে কেক কেটে পার্টি করেন। পরে ৬ জানুয়ারি তাঁর মৃত্যু হয়। ২৭ জানুয়ারি বিনয়ের বাড়ি ফেরার কথা ছিল। বিনয় ফিরলেন বটে তবে কফিনবন্দি অবস্থায়। ছেলের এমন পরিণতি দেখে কান্নায় ভেঙে পড়েছেন বিনয়ের বাবা অমল কুমার। তাঁর দুই মেয়ে ও এক ছেলে। ছেলের এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না বৃদ্ধ। এদিকে শুক্রবারই বিনয়ের সৎকার্য সম্পন্ন করেন পরিবারের সদস্যরা।

বিনয়ের দিদি বলেন, ভাইয়ের দেশে ফেরার কথা ছিল। আমিও ফিরছিলাম। বাড়িতে সবাই খুব খুশি ছিল। ওর বিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছিল। আমরা ঠিক বুঝতেই পারছি না আসলে কী হয়েছে। কিন্তু বিদেশে ময়নাতদন্ত করে দেহ ফিরিয়ে আনতে আরও অনেকটা সময় লেগে যেত। বাবা-মা চাইছিলেন, তাড়াতাড়ি ফিরিয়ে আনতে।

 

 

 

 

Related articles

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...