Thursday, June 25, 2026

বিয়ে বাড়িতে যাওয়াই কাল! দিল্লির পুলিশ কর্তার ছেলেকে খু.ন বন্ধুদের, নেপথ্যে কোন কারণ?

Date:

Share post:

বন্ধুদের সঙ্গে বিয়ে বাড়িতে গিয়ে চরম পরিণতি দিল্লি পুলিশের (Delhi Police) সহকারী কমিশনার (ACP) যশপাল সিংয়ের ছেলের। বন্ধুদের সঙ্গে বিয়ে বাড়ি গিয়েছিলেন লক্ষ্য চৌহান। কিন্তু বিয়েবাড়ি গেলেও দিল্লি পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার যশপালের সিং-এর ছেলে লক্ষ্য় আর বাড়ি ফেরেননি। রাত পেরিয়ে পরের দিনও ছেলের কোনও খোঁজ না পেয়ে তৎপর হয় পরিবার। এসিপি নিজে ছেলের জন্য একটি মিসিং ডায়েরি (Missing Diary) করেন। এরপর জোরকদমে শুরু হয় খোঁজ। পরিচিত জায়গাগুলিতে খোঁজ নিলেও সন্ধান পাওয়া যায়নি। এরপর বিয়েবাড়ির ঠিকানা ধরে এগোতে এগোতে আচমকাই একটি পুকুর থেকে উদ্ধার হয় লক্ষ্য়ের দেহ। খোদ এসিপি-র ছেলের এমন মর্মান্তিক পরিণতিতে হতবাক সকলেই।

তদন্তে নেমে পুলিশের দাবি, খুনের নেপথ্যে রয়েছে লক্ষ্য চৌহানের দুই বন্ধু, বিকাশ ভরদ্বাজ এবং তার সহযোগী অভিষেক। ইতিমধ্যে অভিষেককে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় ধৃত অপরাধের কথা স্বীকারও করেছে বলে দাবি পুলিশের। অপর অভিযুক্ত বিকাশ অবশ্য এখনও নিখোঁজ। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কিন্তু আচমকা কেন খুন করা হল দিল্লি পুলিশ কর্তার ছেলেকে? পুলিশের দাবি, জেরায় অভিষেক জানিয়েছে, বিকাশের কাছ থেকে মোটা টাকা ঋণ নিয়েও তা পরিশোধ করেছিলেন না লক্ষ্য। এই নিয়ে তাঁদের মধ্যে একাধিকবার ঝামেলাও হয়। এরই মাঝে গত সোমবার তাঁরা একই গাড়িতে করে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যায়। তখনই লক্ষ্যকে খুন করার পরিকল্পনা করে বিকাশ।

জেরায় অভিষেক পুলিশকে আরও জানিয়েছে, বিয়ে বাড়ি থেকে ফেরার সময় তাঁরা শৌচকর্ম করার জন্য মুনাক খালের পাশে দাঁড়িয়েছিলেন। সেই সময়ই লক্ষ্যকে পিছন থেকে ধাক্কা দিয়ে খালে ফেলে দেন বিকাশ।

 

 

 

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...