Sunday, April 12, 2026

কলকাতা-সহ রাজ্য পুলিশে বড়সড় রদবদল! বদলি ৩৪৫ আধিকারিকের, নয়া আইসি পেল কাঁথি-নন্দীগ্রাম

Date:

Share post:

রাজ্য পুলিশে (State Police) বড়সড় রদবদল। বিভিন্ন পুলিশ জেলা মিলিয়ে রাজ্য পুলিশের ২৮৫ জনের বদলি (Transfer) হয়েছে। কলকাতা পুলিশেও (Kolkata Police) একাধিক থানায় ওসি বদল করা হয়েছে। পাশাপাশি কলকাতা পুলিশেও ৬০ আধিকারিককে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। একাধিক পুলিশ জেলার বিভিন্ন থানার আইসি ও সিআই বদল করা হয়েছে। ২৬ জানুয়ারি রাজ্য পুলিশের তরফে এগারো পাতার বদলির তালিকা প্রকাশ করা হয়। সেখান থেকেই মিলেছে এমন তথ্য। পুলিশ সূত্রে জানানো হয়েছে পুরোটাই রুটিন বদলি।

কলকাতা পুলিশ সূত্রে খবর, উত্তর থেকে দক্ষিণ শহরের একাধিক থানার অফিসার ইনচার্জ, অ্যাডিশনাল অফিসার ইনচার্জকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের অধীনে থাকা জোড়াসাঁকো, কড়েয়া, গার্ডেনরিচ, এন্টালি, ট্যাংরা, চিৎপুর সহ একাধিক থানার অফিসারদের রদবদল করা হয়েছে। এছাড়া ১৫ জানুয়ারি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ১৯৫ অফিসারকে বদলির নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এবার বদলির তালিকায় রয়েছে নন্দীগ্রাম থানাও। সেখানে আইসিকে বদল করা হয়েছে। নন্দীগ্রাম থানার নতুন আইসি অনুপম মণ্ডল। তিনি এতদিন ভাটপাড়া থানার আইসি ছিলেন। সম্প্রতি নন্দীগ্রাম থানার আইসি তুহিন বিশ্বাস পদোন্নতি পেয়ে ডিএসপি হন। এবার সেখানে এলেন অনুপম মণ্ডল। অন্যদিকে, কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাসকে বদলি করা হয়েছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানায়। জগদ্দলের আইসি প্রদীপ কুমার দাসকে আনা হচ্ছে কাঁথি থানায়।

এছাড়া বদল হচ্ছে বাঁকুড়া থানাতেও। বাঁকুড়ার বারিকুল থেকে এগরার আইসি হয়ে আসছেন অরুণ কুমার খান। এগরা থানার বর্তমান আইসি স্বপন গোস্বামীকে জেলা ডিআইবিতে পাঠানো হয়েছে। এছাড়াও আরও একগুচ্ছ বদল করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। কয়েকদিন আগেই কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশে বড় রদবদল হয়েছিল। কলকাতা পুলিশের একসঙ্গে ৫৫ জন ইন্সপেক্টর পদে এবং ৪৫টি থানার ওসি পদে রদবদল করা হয়। এছাড়া গত বছরের নভেম্বর মাসেও কলকাতা পুলিশে বড় রদবদল করা হয়েছিল।

 

 

 

 

Related articles

ISL:  থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...

কেশপুরই হবে বিজেপির শেষপুর! ভোটে জয়ের লক্ষ্য বেঁধে কেশপুরে হুঙ্কার অভিষেকের 

রবিবাসরীয় প্রচারে হুগলি ও পূর্ব মেদিনীপুরে সভা ও রোড-শোয়ের পর পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমজমাট জনসভা। কেশপুরের...

SIR শুনানির আগের ভোটদানের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের

বাংলায় এসআইআর করে যেভাবে ন্যায্য ভোটারদের ভোটদানের অধিকার হরণ করার খেলা খেলছে জাতীয় নির্বাচন কমিশন (ECI), তার প্রতিবাদ...

গান্ধীজিকে ‘দেশদ্রোহী’ তকমা! ধূপগুড়িতে নির্বাচনী সভায় দাঁড়িয়ে চরম ঔদ্ধত্য বিজেপি প্রার্থীর

ভোটের ময়দানে হার-জিতের লড়াই থাকেই, কিন্তু  জাতির জনক মহাত্মা গান্ধীকে স্রেফ রাজনৈতিক ফায়দা তুলতে প্রকাশ্যে ‘দেশদ্রোহী’ বলে দাগিয়ে...