Tuesday, June 16, 2026

বিশ্বরেকর্ড গড়লেন তন্ময় , করলেন ৩২৩

Date:

Share post:

বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটার তন্ময় আগরওয়াল। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ত্রিশতরানের রেকর্ড গড়লেন তিনি। রঞ্জিট্রফির ম্যাচে হায়দরাবাদের এই ব্যাটার অরুণাচলের বিরুদ্ধে করলেন ১৬০ বলে ৩২৩ রান। ১৪৭ বলে তিনি ত্রিশতরান করেন, যা প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম। এই রেকর্ড ছিল মার্কো মারাইসের। ২০১৭ সালে তিনি বর্ডার দলের হয়ে ইস্টার্ন প্রভিন্সের বিরুদ্ধে ১৯১ বলে ত্রিশতরান করেছিলেন।

এদিন অরুণাচল প্রদেশকে নিয়ে ছেলেখেলা করেন তন্ময়। এদিন ৩২৩ রান করে একগুচ্ছ রেকর্ড গড়লেন তিনি। এদিন তন্ময় নিজের ইনিংস সাজান ২১টি ছয় এবং ৩৩টি চার দিয়ে। তাঁর বিধ্বংসী ইনিংসের সৌজন্যে মাত্র ৪৮ ওভারে ৫২৯-১ তুলেছে হায়দরাবাদ। তার আগে অরুণাচল প্রদেশ ব্যাট করেছিল। তারা শেষ হয়ে যায় ১৭২ রানেই।

এদিন ৩২৩ রান করে তন্ময় ভেঙে দিয়েছেন বীরেন্দ্র সেহবাগের রেকর্ডও। এত দিন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে একটি দিনে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নিরিখে সবার আগে ছিলেন সেহবাগ। ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একই দিনে ২৮৪ রান করেছিলেন তিনি। সেই নজির ভেঙে দিয়েছেন তন্ময়। একটি দিনেই ৩২৩ রান তুলে দিয়েছেন। তন্ময়ের কীর্তির কথা তুলে ধরেছে বিসিসিআই।

আরও পড়ুন- অনুষ্টুপের শতরান, রঞ্জিট্রফিতে অসমের বিরুদ্ধে দিনের শেষে বাংলার রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ২৪২

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...